সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিরাট কোহলি। বিশ্বজুড়ে যার কোটি কোটি ভক্ত। বিশেষ করে মহিলাদের মধ্যে বিরাটের জনপ্রিয়তার ইয়ত্তা নেই। এ হেন তারকা নাকি নিজের প্রেমিকাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন। অন্তত প্রাক্তন ইংল্যান্ড তারকা নিক কম্পটনের (Nick Compton) তেমনটাই দাবি।
NEW PODCAST
AdvertisementNick Compton joins us on the podcast! @thecompdog
H/Ls:
-Cricketing journey and test debut
-England’s 2-1 test seres win in India (2012)
-Sledging & hanging out with Kohli’s (ex?) girlfriend 😂
-Test 💯s
-Photography & life post cricket 📷 https://t.co/TzPThROaOL— Edges & Sledges Cricket Podcast (@1tip1hand) June 8, 2020
[আরও পড়ুন: দর্শকশূন্য নয়, অস্ট্রেলিয়ায় ভরা স্টেডিয়ামেই খেলবে ভারত! বাড়ছে টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা]
কথা হচ্ছে ২০১২ সালের। আগের বছরই ইংল্যান্ড থেকে ‘হোয়াইট ওয়াশ’ হয়ে ফিরেছে ভারত। ঘরের মাঠে সেটা ছিল বদলা নেওয়ার সিরিজ। টেস্ট ক্রিকেটে বিরাট (Virat Kohli) তখনও খুব একটা নাম করে উঠতে পারেননি। সেসময় ইংল্যান্ডের হয়ে খেলতেন কম্পটন। তাঁর দাবি, কোহলি নাকি সেসময় তাঁকে মারাত্মক স্লেজ করতেন। এমনকি তাঁর প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা বলার জন্য নিককে সহ্য করতে পারতেন না টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক। সেজন্যই তাঁকে আরও বেশি করে স্লেজ করতেন বিরাট। কম্পটন বলছেন,”যখনই আমি ব্যাট করতে যেতাম তখনই ও আমাকে কিছু না কিছু বলত। আমি ওঁর প্রেমিকার সাথে শুধু একটু কথা বলেছিলাম। তাতেই আমার মনে হয়েছিল, বিরাট খুশি নয়। ও বারবার বলত, ওটা আমার প্রেমিকা। আর মেয়েটি বলত, ও বিরাটের প্রাক্তন প্রেমিকা। কে যে ঠিক বলছে, বোঝা যেত না।” কম্পটন বলছেন, সেসময় প্রেমিকার প্রতি বিরাটের এই নিরাপত্তাহীনতাকেই কাজে লাগাত ইংল্যান্ড। ও ব্যাট করতে এলেই ওঁর প্রেমিকার কথা বলতেন ইংল্যান্ড ক্রিকেটাররা। তাতেই রেগে যেতেন কোহলি। যদিও, সেসময় ঠিক কার সঙ্গে কোহলি প্রেম করছিলেন তা স্পষ্ট করে বলেননি কম্পটন।
[আরও পড়ুন: লকডাউনের মাঝেই বিপত্তি, পূজারা-রাহুল-সহ পাঁচ ক্রিকেটারকে নোটিস ধরাল NADA]
উল্লেখ্য, ২০১৭ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) বিয়ে করেন বিরাট। দু’জনের দাম্পত্যের খুনসুটি অনেক সময় জনসমক্ষে এসেছে। অনুষ্কার আগেও অবশ্য একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে বিরাটের। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। একজন ব্রাজিলিয়ান মডেলের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে, কম্পটন এদের মধ্যে ঠিক কার কথা বলছেন, তা স্পষ্ট নয়।
সর্বশেষ খবর
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬