Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Mayank Yadav

‘দেখ মা আমিও উড়তে পারি’, জোড়া ম্যাচ জিতিয়ে আবেগঘন বার্তা ‘নায়ক’ ময়ঙ্কের

আইপিএল ডেবিউ করে প্রথম দুই ম্যাচেই সেরার শিরোপা পেয়েছেন ময়ঙ্ক যাদব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ২০:১১

options
link
‘দেখ মা আমিও উড়তে পারি’, জোড়া ম্যাচ জিতিয়ে আবেগঘন বার্তা ‘নায়ক’ ময়ঙ্কের zoom
ফাইল চিত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। চলতি আইপিএলে (IPL) আলোড়ন ফেলে দিয়েছে তাঁর আগুনে গতি। রেকর্ড গড়ে সেই নজির নিজেই ভেঙেছেন লখনউ সুপার জায়ান্টসের এই তরুণ পেসার। মঙ্গলবারও তাঁর বোলিংয়ের কাছেই আত্মসমর্পণ করে আরসিবি। তবে আগুনে স্পেলের পরে মায়ের কথা মনে পড়ছে উদীয়মান তারকার।

চলতি আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন ময়ঙ্ক। প্রথম ম্যাচে থেকেই সকলের নজর কেড়েছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে তাবড় তাবড় পেসারদেরও চমকে দিয়েছিলেন ময়ঙ্ক। আরসিবির (RCB) বিরুদ্ধে সেই মাইলস্টোনও টপকে গেলেন তিনি। প্রতি ঘণ্টায় ১৫৬.৭ কিমি গতিতে ছুটে এল তাঁর ডেলিভারি। যা চলতি আইপিএলের (IPL 2024) দ্রুততম ডেলিভারি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত গতিতে নজর কেড়েছেন নানদ্রে বার্গার (১৫৩), জিরাল্ড কোয়েৎজি (১৫২.৩), আলজারি জোসেফ (১৫১.২) এবং মাথিসা পাথিরানা (১৫০.৯)।

Advertisement

[আরও পড়ুন: ‘হার্দিক একা, অধিনায়ক হিসেবে ওকে কেউ মানে না’, মুম্বইকে নিয়ে আশঙ্কার কথা শোনালেন প্রাক্তন তারকা

মঙ্গলবার ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ময়ঙ্ক। প্য়াভিলিয়নে ফেরান আরসিবি ব্য়াটিং লাইন-আপের তিন স্তম্ভ গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং রজত পাটিদারকে। আর তাতেই জয়ের পথ সহজ হয়ে যায় কে এল রাহুলদের। প্রথম তারকা হিসেবে আইপিএলে অভিষেকের পরই পর পর দুটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার জয়ের নজির গড়েছেন ময়ঙ্ক।

তার পরই ইনস্টাগ্রামে বিশেষ পোস্ট করেন এলএসজির নয়া তারকা। মঙ্গলবার রাতে ম্যাক্সওয়েলের উইকেট পেয়ে লাফিয়ে উঠে সেলিব্রেশন করেছিলেন। সেই ছবিটাই সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সেই সঙ্গে মায়ের জন্য বিশেষ ক্যাপশনে লেখেন, “মা দেখো, আমিও উড়তে পারি।” আগামী ম্যাচগুলোতেও যেন এই ফর্ম ধরে রাখতে পারেন, এমনটাই আশা ময়ঙ্কের ভক্তদের।

[আরও পড়ুন: নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় বাংলার সায়নীর, উচ্ছ্বাসের ঢেউয়ে ভাসছে কালনা

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.