Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Sarfaraz Ahmed Retirement

দু’বার ভেঙেছেন ভারতের স্বপ্ন, বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরই অবসর প্রাক্তন অধিনায়কের

শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। মাঝে পাকিস্তানের বয়সভিত্তিক দলের কোচিংও করিয়েছেন। সম্প্রতি তাঁকে পাকিস্তান জাতীয় দলের নির্বাচক করা হয়েছে। এরপর প্রাক্তন পাক অধিনায়ককে কোচও করা হতে পারে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:০৫

options
link
দু’বার ভেঙেছেন ভারতের স্বপ্ন, বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরই অবসর প্রাক্তন অধিনায়কের zoom
বাবর আজমের সঙ্গে সরফরাজ আহমেদ। ফাইল ছবি

শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। মাঝে পাকিস্তানের বয়সভিত্তিক দলের কোচিংও করিয়েছেন। সম্প্রতি তাঁকে পাকিস্তান জাতীয় দলের নির্বাচক করা হয়েছে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ আহমেদ (Sarfaraz Ahmed Retirement)। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েছেন। সেটাই পাকিস্তানের শেষ আইসিসি ট্রফি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দলের ভরাডুবির পর ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ।

পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি খেলেছেন উইকেটকিপার-ব্যাটার। ৩৮ বছর বয়সি ক্রিকেটারের তিন ফরম্যাট মিলিয়ে ৬১৬৪ রান রয়েছে। সেঞ্চুরি ৬টি, হাফসেঞ্চুরি ৩৫টি। পাশাপাশি ৩১৫টি ক্যাচ ধরেছেন ও ৫৬টি স্টাম্প করেছেন। তাঁর কেরিয়ারের সব থেকে বড় সাফল্য ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। আর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন। সেখানেও ফাইনালে ভারতকে হারিয়ে ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অবসর বার্তায় তিনি জানিয়েছেন, “পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবথেকে গর্বের অধ্যায়। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বিশ্বকাপ জয় থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, পাক জার্সিতে প্রতিটা মুহূর্ত স্পেশাল। পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া আমার কাছে স্বপ্নপূরণ। আমি সব সময় সাহসী ক্রিকেট খেলতে চেয়েছি। বাবর আজম, ফখর জামান, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদির ম্যাচউইনার আমার নেতৃত্বে তৈরি হয়েছে, এটাই আমার কাছে গর্বের।” ২০২৩ সালে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে পাকিস্তানের হয়ে মাঠে নামেন সরফরাজ।

গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পান। সম্প্রতি তাঁকে পাকিস্তানের নির্বাচন কমিটিতেও নিযুক্ত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হয়েছে। তারপর নড়েচড়ে বসেছে পাক বোর্ড। সেই কারণে সরফরাজকে নির্বাচন কমিটিতে নিযুক্ত করা হয়েছে। এরপর তাঁকে কোচও করা হতে পারে। তারপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন সরফরাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.