সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে আকাশছোঁয়া খ্যাতি, অন্যদিকে বয়স নিয়ে বিতর্ক। আইপিএলের সময় দুটোরই মুখোমুখি হতে হয়েছে বৈভব সূর্যবংশীকে। সত্যিই কি বৈভবের বয়স ১৪ বছর? নাকি আরও বেশি। ব্যাট হাতে তার ঝড়েও সেই বিতর্ক বন্ধ হয়নি। এবার মজার ছলে হলেও সেই বিতর্ক ফের উসকে উঠল নীতীশ রানার কথায়।
আইপিএলে রাজস্থান রয়্যালসে একসঙ্গে খেলেন নীতীশ ও বৈভব। দুজনের সম্পর্ক খুবই ভালো। আইপিএলের সময় দুজনের খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছিল। সম্প্রতি দিল্লির টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে নীতীশ রানার দল। তারপর তাঁকে কয়েকজন ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন করা হয়। যাঁরা প্রত্যেকেই নীতীশের রাজস্থানের সতীর্থ।
যেখানে নীতীশের কাছে জানতে চাওয়া হয় বৈভব সম্পর্কে এমন কিছু বলতে, যা কেউ জানে না। নীতীশের উত্তর, “সত্যিই কি ওর বয়স ১৪ বছর, নাকি নয়?” পরে অবশ্য বলেন “মজা করছি।” আসলে বৈভবের বয়স সম্পর্কে বহু বিতর্ক চালু রয়েছে। সেই নিয়ে মজা করার সুযোগ ছাড়লেন না নীতীশও। এছাড়া সঞ্জু স্যামসন, জোফ্রা আর্চার, রিয়ান পরাগ সম্পর্কেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে কনিষ্ঠতম হিসাবে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানও তার নামের পাশে। মহানিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু অনেকেই অভিযোগ তুলেছিলেন, বৈভবের বয়স মোটেই ১৪ নয়। পুরনো ভিডিও তুলে অনেকে সেটা প্রমাণ করার চেষ্টাও করেছেন। নীতীশের মন্তব্যের পর সেই বিতর্ক কি আবার মাথাচাড়া দেবে?
Nitish rana about sanju samson , vaibhav, riyan and archer #IPL2026 #nitishrana #SanjuSamson [cricket,dpl, MY FM] pic.twitter.com/8qjbMMrlqE
— Sachin (@CRICCULTURE09) September 1, 2025
সর্বশেষ খবর
-
বিস্ফোরণেও এক চুল নড়বে না গাড়ি, ‘লাল ব্যানারে’ সুরক্ষিত জিনপিং, নিরাপত্তায় ১৫ হাজার জওয়ান
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার কমল কোটি টাকার মদ বিক্রি! মাথায় হাত ব্যবসায়ীদের
-
ব্রাজিল ম্যাচের পরের দিনই বিশেষ সভা, ঘোষণা হবে ফেডারেশনের নির্বাচনের দিন?
-
পুজোর আগেই বাড়ছে মদের দাম, কবে থেকে কার্যকর হবে নতুন মূল্য?
-
আপের সঙ্গে আঁতাঁত! এবার বিজেপির সুরে ককরোচ পার্টিকে বিঁধল কংগ্রেসও