Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Rohit Sharma

রাজি ছিলেন না কোচ-নির্বাচকপ্রধান! সিডনি টেস্ট থেকে নিজেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রোহিত

বর্ডার-গাভাসকর ট্রফিতে সিডনি টেস্টে নিজেকে সরিয়ে নেন রোহিত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ১৩:২৮

options
link
রাজি ছিলেন না কোচ-নির্বাচকপ্রধান! সিডনি টেস্ট থেকে নিজেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রোহিত zoom
Advertisement

স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতার পর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যর্থতা আজও ক্যাপ্টেন রোহিতকে কষ্ট দেয়। আইপিএলের মাঝে ঘুরেফিরে সেই প্রসঙ্গে চলে এল। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের পডকাস্টে সে সব নিয়ে কথা বলেন রোহিত।

অস্ট্রেলিয়া প্রচণ্ড খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভারতীয় অধিনায়ক। সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। যা নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে বিস্তর চর্চাও হয়েছিল। জল্পনা শুরু হয়েছিল-রোহিত কি নিজেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন? নাকি টিমের চাপে একপ্রকার বাধ্য সরে যান? ‘হিটম্যান’ অবশ্য স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নিজেই সিডনির ওই টেস্টে খেলতে চাননি। যা নিয়ে কোচ গৌতম গম্ভীর আর নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে ভারতীয় অধিনায়কের সামান্য মতবিরোধও হয়।

Advertisement

রোহিত বলেন, “সিডনি টেস্টের প্রসঙ্গে বলব, আমি নিজের কাছে সৎ থাকতে চেয়েছিলাম। আমি একেবারেই ভালো ব্যাটিং করতে পারছিলাম না। ঠিকঠাক ব্যাটে-বলে হচ্ছিল না। আমাদের টিমের বেশ কয়েকজন ব্যাটারের পরিস্থিতিও একইরকম ছিল। শুধু সেই কারণের জন্য নিজেকে আমি টিমে রাখতে চাইনি। কোচ-নির্বাচকের সঙ্গেও কথা বলি। ওরা রাজি হয়েছিল। আবার কোথাও গিয়ে রাজি ছিলও না। সিদ্ধান্ত নিয়ে মতবিরোধও হয়েছিল। আমার কাছে টিম প্রাধান্য পায়। কী করলে টিমের ভালো হবে, সেটা সবসময় ভেবেছি। তাতে আমি খেললাম কি খেললাম না, কিছু যায় আসে না।”

সিডনি টেস্টের আগে রোহিত তাঁর জায়গায় তরুণ শুভমান গিলকে খেলানোর কথা বলেছিলেন। ভারত অধিনায়কের কথায়, “আমরা চেয়েছিলাম ওই টেস্টে গিল খেলুক। তার আগের টেস্টে ও খেলেনি। শুভমান খুব ভালো ক্রিকেটার। এটা নিয়ে আমার কোনও সমস্যা ছিল না। কারণ আমি একেবারে ভালো ব্যাট করতে পারছিলাম না। আমি দলের প্রয়োজনে বাইরে বসতেও পারি। আমি চাই, টিমের সবাই যেন এভাবেই ভাবে। সবার কাছে যেন সবসময় দলেই প্রাধান্য পায়। কেউ নিজে কত রান করল, সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। আসল হল টিম।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.