টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি বাংলাদেশ। ক্ষমতার দম্ভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলেন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর একক সিদ্ধান্তে বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশকে এখনও চরম মূল্য গুনতে হচ্ছে। ওই সিদ্ধান্ত যে সরকারের বিরাট বড় ভুল ছিল, সেটা এবার স্পষ্ট বলে দিলেন শাকিব আল হাসান।
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এখনও একপ্রকার বনবাসে। ইউনুস আমলে সেই যে দেশছাড়া হয়েছিলেন এখনও ফিরতে পারেননি। তবে তারেক সরকার ইউনুসের মতো ভুল করবেন না বলে আশাবাদী তিনি। শাকিব বললেন, সরকারের ওই ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট ধাক্কা। প্রাক্তন বাংলাদেশ অধিনায়কের কথায়, “একজন বাংলাদেশি হিসেবে এই দেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখা আমাদের কাছে স্বপ্নের মতো। তাই বাংলাদেশ ক্রিকেটের কাছে এটা বড় ধাক্কা। আমি মনে করি এতে বিরাট ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের।” শাকিনের কথায়, “বাংলাদেশের বেশিরভাগ মানুষ ক্রিকেটপ্রেমী। আমি মনে করি দায়িত্বে থাকা সরকারের পক্ষ থেকে এটা বড় ভুল হয়েছে। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে বড় ক্ষতি হয়েছে ক্রিকেটের।”
আরও পড়ুন:
আগের সরকারের আমলে যেভাবে ভারতকে ‘বয়কটের’ নীতি নিয়েছিল, সেখান থেকে সরে আসছে তারেক রহমান সরকার। গতবছর জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক কারণে সেই সিরিজ হয়নি। ইতিমধ্যেই সেই স্থগিত সিরিজটি ফের আয়োজনে করতে চেয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। তামিম বাংলাদেশ ক্রিকেটের অ্যাড হক কমিটির মাথায় বসার পর আরও তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের এই অবস্থান বদলকেও স্বাগত জানাচ্ছেন শাকিব।
তিনি নিজেও যে জাতীয় দলে ফিরতে চান, সে ইচ্ছা গোপন করেননি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। তিনি বলছেন, “আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভালো হতে শুরু করবে। আশা করছি, যা চাইছি, সেটা পেয়ে যাব।” বাংলাদেশ সরকারও যে শাকিবকে ফেরাতে চায়, সেটা ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রকের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর