ভারতীয় ক্রিকেটের সোনালি অধ্যায়ের সাক্ষী হতে চলেছে রাজধানী। ১৫ মার্চ নয়াদিল্লিতে ভারতীয় বোর্ড আয়োজিত ‘নমন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারেও বর্ষসেরা ক্রিকেটার-সহ একাধিক বিভাগে খেলোয়াড়দের সম্মানিত করবে বোর্ড। সম্মানিতদের তালিকায় নাম রয়েছে শুভমান গিল, রাহুল দ্রাবিড়েরও। তালিকায় আর কারা?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেবে বিসিসিআই। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কত্ব পান গিল। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করতে না পারলেও টেস্ট ক্রিকেটে সাফল্য এনে দিয়েছেন। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ফলে চলতি বছরে ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ বা পলি উমরিগর পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে গিলই।
আরও পড়ুন:
অব্যদিকে, কর্নেল সিকে নাইডু জীবনকৃতি সম্মান পাচ্ছেন রাহুল দ্রাবিড়। অধিনায়ক, ক্রিকেটার, কোচ হিসাবে অবদানের জন্য এই সম্মান পেতে চলেছেন দ্রাবিড়। তাঁর কোচিংয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ভারত। কেবল সেই সাফল্যই নয়, পরবর্তী বিশ্বকাপ অভিযানের ভিতও তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল বলে মনে করেন অনেক ক্রিকেট বিশ্লেষক। পাশাপাশি মিতালি রাজকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করতে পারে বোর্ড, এমনই খবর। রিপোর্টে প্রকাশ, মুম্বইয়ের আয়ুষ মাত্রেকে দেওয়া হতে পারে লালা অমরনাথ অ্যাওয়ার্ড। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন পেতে চলেছে সেরা ক্রিকেট বোর্ডের পুরস্কার।
তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হতে পারে বিশ্বজয়ী দলগুলোর সংবর্ধনা। প্রথমবারের মতো বিসিসিআই একই মঞ্চে পাঁচটি বিশ্বচ্যাম্পিয়ন দলকে সম্মান জানাবে। এর মধ্যে থাকছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টি-টোয়েন্টি ভারতীয় টিম। ওয়ানডে বিশ্বকাপজয়ী হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় টিম। আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন অনূর্ধ্ব-১৯ ভারতীয় টিম (পুরুষ ও মহিলা)। একই সঙ্গে সম্মানিত করা হবে রোহিত শর্মা নেতত্বাধীন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় টিমকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?
-
পুরুষসঙ্গীর প্রয়োজন পড়ে না, নিজেদের ক্লোন বানিয়েই লক্ষ বছর ধরে বংশরক্ষা এই আশ্চর্য মাছের
-
দিল্লিতে জন্ম, কোভিডে পরিযায়ী, পাঁচবারের বিশ্বজয়ী দলের জার্সিতে খেলবেন ‘ভারতীয়’ নিখিল!