Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Sir Garry Sobers

‘কিংবদন্তি, শান্তিতে ঘুমোন’, সোবার্সের প্রয়াণে শোকবার্তা সৌরভ-লারাদের, শেষ শ্রদ্ধা ক্রিকেট দুনিয়ার

শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রয়াণ সংবাদ মিলতেই শোকে মুহ্যমান ক্রীড়াজগৎ। বয়স হয়েছিল ৮৯। বিসিসিআই থেকে একটি পুরনো ভিডিও পোস্ট করা হয়েছে। যখন গোটা ভারতীয় দল সোবার্সের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:৫৪

options
link
‘কিংবদন্তি, শান্তিতে ঘুমোন’, সোবার্সের প্রয়াণে শোকবার্তা সৌরভ-লারাদের, শেষ শ্রদ্ধা ক্রিকেট দুনিয়ার zoom
প্রয়াত ক্যারিবিয়ান কিংবদন্তি স্যর গ্যারি সোবার্স

না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি গ্যারি সোবার্স। শুক্রবার সন্ধ্যায় তাঁর প্রয়াণ সংবাদ মিলতেই শোকে মুহ্যমান ক্রীড়াজগৎ। বয়স হয়েছিল ৮৯। প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারা, জয় শাহ থেকে বিসিসিআই, আইসিসি।

সোবার্স আসলে এমন এক ক্রিকেটার, যিনি কেবল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই নয়, গোটা বিশ্বের ক্রিকেট তথা ক্রীড়াজগতের চিরবিস্ময়। তাঁর মৃত্যু হলেও থেকে গেল সেই বিস্ময়। যতদিন ক্রিকেট থাকবে ততদিন উচ্চারিত হবে সোবার্সের নাম। সোশাল মিডিয়ায় সৌরভ লিখেছেন, ‘ক্রিকেট বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি… তিনি ছিলেন একটা প্রজন্মের কাছে প্রতিভা বিচারের মাপকাঠি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ আরেক ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা লিখেছেন, ‘আমাদের শ্রেষ্ঠ প্লেয়ার আমাদের ছেড়ে গেলেন। তাঁর পরিবারের সবার জন্য আমার সমবেদনা রইল। প্রিয় কিংবদন্তি, শান্তিতে ঘুমোন। আমার ঐতিহ্য কখনও ভোলা যাবে না।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Brian Lara (@brianlaraofficial)

সোশাল মিডিয়ায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ লিখেছেন, ‘স্যর গারফিল্ড সোবার্সের প্রয়াণে শোকাহত। খেলার প্রতি তাঁর অবিস্মরণীয় অবদান বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে। আইসিসি তাঁর কীর্তিকে স্বীকৃতি দিয়ে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার পুরস্কারটি তাঁর নামে নামকরণ করেছে।’ বিসিসিআই থেকে একটি পুরনো ভিডিও পোস্ট করা হয়েছে। যখন গোটা ভারতীয় দল সোবার্সের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তখন কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, সেই সময় কোহলি-রোহিতরা ক্যারিবিয়ান কিংবদন্তির সঙ্গে দেখা করেন। আইসিসি থেকে একাধিক ছবি-ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে সোবার্স নিজের এক ওভারে ছয় ছক্কা নিয়ে মুখ খুলেছেন। কোথাও বা স্টিফেন ফ্লেমিং, ইয়ান বোথামের মতো ক্রিকেটাররা সোবার্সকে নিয়ে স্মৃতিচারণ করছেন।

সোবার্সের প্রয়াণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য পালন করা হবে। উল্লেখ্য, খোদ স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান তাঁকে বলতেন ‘ফাইভ ইন ওয়ান’ ক্রিকেটার। ইনিংসের শুরুতে নতুন বলে ওপেন করতেন। আবার বল পুরনো হলে সেই তিনিই হয়ে যেতেন চায়নাম্যান বোলার। অর্থাৎ বাঁ হাতে স্পিন করতেন। পাশাপাশি প্রয়োজনে মিডিয়াম পেসও করতে পারতেন! প্রথম শ্রেণির ক্রিকেটে তিনিই প্রথম যিনি এক ওভারে ছয় ছক্কা হাঁকান! ১৯৫৩ সালে মাত্র ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ৯৩ টেস্টে ৮,০৩২ রান। গড় ৫৭.৭৮। শতরান ২৬টি। আবার বল হাতে পেয়েছেন ২৩৫ উইকেট। অন্যদিকে তালুবন্দি করেছেন ১০৯ ক্যাচ। তিনি থেকে যাবেন খেলাটির অন্যতম শ্রেষ্ঠ এক কীর্তিমান হিসেবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.