Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

গ্যালারিতেও ভারত-পাক ‘যুদ্ধ’, ভারতীয় বোর্ডকর্তাদের সঙ্গে জয় শাহ, কোথায় পাক বোর্ডের নকভি?

ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সইকিয়াদের সঙ্গে বসলেন জয় শাহ। আবার কখনও কোলে সন্তানকে নিয়ে খেলা দেখলেন, কখনও পাশে প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ২০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ২০:১৭

options
link
গ্যালারিতেও ভারত-পাক ‘যুদ্ধ’, ভারতীয় বোর্ডকর্তাদের সঙ্গে জয় শাহ, কোথায় পাক বোর্ডের নকভি? zoom

মাঠে যুদ্ধ। আঁচ মাঠের বাইরেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক মহারণে যখন দুই দলের অধিনায়ক করমর্দন করলেন না, তখন একই রকম ছবি দর্শকাসনেও। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা আছেন। তাঁদের সঙ্গে বসে আছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আর তাঁরা দূরত্ব বজায় রাখলেন পাক বোর্ডের ক্রিকেট কর্তাদের সঙ্গে। মহসিন নকভিদের দূরে রেখে ভারত-পাক যুদ্ধের আঁচ পড়ল মাঠের বাইরেও।

এশিয়া কাপে শুরু হয়েছিল করমর্দন না করার ‘প্রথা’। বয়কট নাটকের পর যে ভারত-পাক ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে, সে কথা বলাই বাহুল্য। টসের সময়ও দেখা গেল দুই অধিনায়কই গুরুগম্ভীর, চোয়াল শক্ত। সূর্য তো স্বীকার করেই গেলেন, এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচ বলে ভুল করার কোনও কারণ নেই। টসের সময় দুই দেশের তারকা মাঠে আসতেই বোঝা যায়, বরফ একটুও গলেনি।

Advertisement
T20 World Cup: BCCI and PCB officials maintained distance
দর্শকাসনে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে জয় শাহ। নিজস্ব চিত্র

সেই ‘শীতলতা’ দর্শকাসনেও। ভিভিআইপি বএক্সে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব দেবজিৎ সইকিয়ারা একসঙ্গে বসলেন। মাঝে বসে জয় শাহ। আইসিসির চেয়ারম্যান হওয়ায় হয়তো ‘নিরপেক্ষ’ অবস্থান বজায় রাখতে হত। কিন্তু যতই হোক, তিনি তো ভারতীয়। কখনও কোলে সন্তানকে নিয়ে খেলা দেখলেন, কখনও পাশে প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যিনি আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

আর তাঁদের থেকে বহু দূরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কর্তা। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এর আগে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন। ম্যাচের সময় দেখা গেল তিনি পাক বোর্ডের কর্তাদের সঙ্গে বসে। পরে নাকি তিনি জয় শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে স্টেডিয়ামের ঘটনাবলি দেখে মনে হল, মিটিং হলেও যেন বরফ সহজে গলবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.