বিশ্বকাপের মধ্যেই দুঃসংবাদ। পিতৃবিয়োগ হল টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh Father Passes Away)। শুক্রবার সকালে গ্রেটার নয়ডার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন খাঁচান্দ্র সিং। মঙ্গলবারই ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। সেটাই যে শেষ দেখা হবে, তা হয়তো ভাবতে পারেননি ভারতের তারকা ব্যাটার।
এক বছর আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রিঙ্কুর বাবা খাঁচন্দ্র সিং। গত এক বছরে সমস্যা বাড়তে বাড়তে চতুর্থ পর্যায়ে পৌঁছে যায়। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে গ্রেটার নয়ডার এনসিআর হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন সেখানেই ভর্তি ছিলেন। গত কয়েকদিন একপ্রকার যমে-মানুষে টানাটানি চলছিল। তিনি মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন। শুক্রবার সকালে ওই হাসপাতালেই মৃত্যু হয় খাঁচন্দ্র সিংয়ের।
আরও পড়ুন:
সোমবার ভারতীয় দলের সঙ্গে চেন্নাই যান রিঙ্কু। চেন্নাই পৌঁছেই বাবার অসুস্থতার খবর পান তিনি। সঙ্গে সঙ্গে ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে মঙ্গলবার ভোরে চেন্নাই থেকে নয়ডা গিয়ে বাবার সঙ্গে দেখা করেন। মাত্র একদিনের বিরতি কাটিয়ে বৃহস্পতিবার সকালেই দলের সঙ্গে যোগ দেন বাঁহাতি ব্যাটার। যদিও বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না তিনি। ফিল্ডিংয়ে অবশ্য নামতে হয়েছিল।
শুক্রবার সকালেই বাবার মৃত্যুর খবর পেলেন রিঙ্কু। খাচান্দ্র সিংয়ের প্রয়াণে শোকগ্রস্ত ভারতের ক্রীড়ামহল। এরপর বিশ্বকাপের বাকি অংশে রিঙ্কুকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়ে গেল। অবশ্য বিসিসিআই এ নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?