সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্ট শুরু হওয়ার পর দু’সপ্তাহও কাটল না, একের পর এক দুরন্ত ম্যাচের সাক্ষী থাকছে এবারের আইপিএল। রবিবার শারজাতে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI Punjab) ম্যাচও ছিল এককথায় আইপিএল ক্লাসিক। কিংসরা স্কোরবোর্ডে তুলল ২২৩ রান। আর রয়্যালস সফলভাবে রান তাড়া করে শেষপর্যন্ত জিতেও গেল সেই ম্যাচ। পাশাপাশি IPL-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজিরও গড়ে ফেলল তাঁরা।
[আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির অনন্য রেকর্ড ভাঙলেন এই অজি মহিলা উইকেটকিপার]
তবে এসবের থেকেও ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন রাহুল টেওটিয়া। সঞ্জু স্যামসন দলের জয়ের ভিত গড়লেও মূল্যবান সময়ে ৩১ বলে ৫০ রান করে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিলেন রাহুলই। এর মধ্যে আবার যুবরাজের এক ওভারে ছ’টি ছয় মারার স্মৃতিও উসকে দিলেন। ক্যারিবিয়ান তারকা শেলডন কটরেলকে নিজেদের ইনিংসের ১৮ তম ওভারে পাঁচটি ছয় মারেন রাহুল। মাঝে একটি বলে কোনও রান আসেনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই যুবরাজের ইনিংসের প্রসঙ্গ টেনে আনেন। কেউ আবার মজার মিমও তৈরি করেন। এমনকী টুইট করেন খোদ যুবরাজ সিংও (Yuvraj Singh)।মজা করেই ধন্যবাদ জানান, ওই একটি বল মিস করার জন্য ধন্যবাদ। রাহুলের ইনিংসের প্রশংসা করেছেন বীরেন্দ্র শেহওয়াগও (Virender Sehwag)।
Mr @rahultewatia02 na bhai na 😅 thanks for missing one ball ! What a game congratulations to rr for a spectacular win !!! #RRvKXIP @mayankcricket great knock @IamSanjuSamson brilliant !
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 27, 2020
Tewatia mein Mata aa gayi.
What a redemption. Such is cricket and such is life, changes within minutes.— Virender Sehwag (@virendersehwag) September 27, 2020
[আরও পড়ুন: রাজস্থানের বোলারদের সঙ্গে ছিনিমিনি খেলে আইপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকালেন মায়াঙ্ক]
এদিকে, ম্যাচ হারলেও নজর কেড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ক্রিকেটার। প্রথমজন, ওপেন করতে নেমে শতরান করা মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। এবং দ্বিতীয়জন, ফিল্ডিংয়ের সময় অসাধারণ একটি ওভার বাউন্ডারি বাঁচানো ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। পুরানের ওই সেভটির প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ নেটিজেনরা। এমনকী প্রশংসা করে টুইট করেছেন খোদ শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)।
দেখুন কী বলেছেন শচীন:
#Pooran Catch 🔥😰
This is Tribute for BAZZ birthday ❤️ @Bazmccullum pic.twitter.com/hXTyhoYq5M— ᴊᴀᴍᴇꜱ ᴡᴀʟᴋᴇʀ ᴄsᴋ (@JamesWalker_Off) September 27, 2020
This is the best save I have seen in my life. Simply incredible!! 👍#IPL2020 #RRvKXIP pic.twitter.com/2r7cNZmUaw
— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2020
This is the best save I have seen in my life. Simply incredible!! 👍#IPL2020 #RRvKXIP pic.twitter.com/2r7cNZmUaw
— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2020
সর্বশেষ খবর
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভাঙছে আরও একটি পুর বোর্ড! ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান