সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার পিছিয়ে গিয়েও ফিরে আসা। গত চার দিন একাধিক সেশনে চাপে থাকলেও দাপুটে কামব্যাক। ইংল্যান্ডকে (England) পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবং এই জয়ের সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল রোহিত শর্মার (Rohit Sharma) তরুণ ভারতীয় দল।
স্বভাবতই এমন জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC WTC Ranking) আরও ভালো জায়গায় চলে গেল ভারত। এখনও শীর্ষেই রয়েছে নিউজিল্যান্ড (New Zealand)। তবে দুই নম্বরে থাকলেও বেন স্টোকসদের (Ben Stokes) হারিয়ে দেওয়ার জন্য ভারতের ব্যবধান অনেকটাই কমেছে।
[আরও পড়ুন: তারুণ্যের জয়, রোহিতের টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন বিরাট?]
রাজকোটে ৪৩৪ রানে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেই টেস্ট জয়ের সৌজন্যে ২-১ ব্যবধানে এগিয়ে যান শুভমান গিল-মহম্মদ সিরাজরা। রাঁচিতে জেতার পর এবার ভারতের পয়েন্ট বাড়ল। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যায়ে আটটি টেস্টের মধ্যে পাঁচটি জিতেছে ভারত। হার মাত্র দুই টেস্টে। একটি টেস্ট ড্র হয়েছে। ফলে ভারতের পয়েন্ট ৬২। পয়েন্টের শতাংশ ৬৪.৫৮।
এদিকে শীর্ষে থাকা নিউজিল্যান্ড চারটি টেস্টের মধ্যে তিনটি টেস্ট জিতেছে। কেন উইলিয়ামসনদের হার মাত্র একটি টেস্টে। ফলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৩৬ হলেও তাদের পয়েন্টের শতাংশ ৭৫.০০। তিন নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। ১০টি টেস্টের মধ্যে ছয়টি টেস্ট জিতেছে ব্যাগি গ্রিন ব্রিগেড। হার তিনটি টেস্ট। ড্র হয়েছে একটি টেস্টে। ফলে অজিদের পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০।
[আরও পড়ুন: কীভাবে ঘুরে গিয়েছিল ম্যাচ? অকপটে জানালেন ধ্রুব-কুলদীপ, দেখুন ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ