সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) কোথায়? কবে যোগ দেবেন? এমনই সব প্রশ্ন ঘোরাফেরা করছিল সোশাল মিডিয়ায়। অবশেষে কোহলি যোগ দিলেন আরসিবি (RCB) ক্যাম্পে।
২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি আরসিবি ও চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওয় পিছন থেকে ক্যামেরায় ধরা হয়েছে কোহলিকে। তাঁর পিঠে একটি কার্টুন চরিত্র আঁকা। লেখা ‘ড্যাড’। ভিডিওয় দেখা যাচ্ছে, ব্রিফকেস থেকে আরসিবি-র চুক্তিপত্র বের করছেন কোহলি। বেঙ্গলুরু বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য লোকের ভিড় তাঁরা ক্যামেরা ধরছেন মুহূর্তটাকে বন্দি করে রাখার জন্য।
[আরও পড়ুন: কোন তিন শর্ত পূরণ করলে শাস্তি এড়িয়ে খেলতে পারবেন নাইট অধিনায়ক শ্রেয়স?]
দীর্ঘ বিরতির পরে কোহলিকে ফের মাঠে খেলতে দেখা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি কোহলি। দীর্ঘ বিরতির পরে বিরাটকে ফের দেখা যাবে ক্রিকেট মাঠে। তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন আরসিবি ভক্তরা। প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, আরসিবি-কে প্লে অফে পৌঁছতে হলে কোহলিকে রান করতে হবে। কোহলি রান পেলে আরসিবিও এগোবে। নতুন এক ভোরের সন্ধান কি দিতে পারবে কোহলির ব্যাট? সময় এর উত্তর দেবে।
Too much happening too quickly and we’re not slowing down.
Is he here? 👑#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #Homecoming pic.twitter.com/8ZJfp7QfQw
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 18, 2024
[আরও পড়ুন: কোন ছকে ১৩বার স্টোকসকে বধ করেছেন? অকপটে জানালেন অশ্বিন]
সর্বশেষ খবর
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা
-
শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই ৫ দাবি ‘ককরোচ জনতা পার্টি’-র, মানবে কেন্দ্র?
-
জুনেই ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি, এককালীন টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘ঘনিষ্ঠ’ সম্পর্কের পরেও নৃশংস খুন! কৃষ্ণনগরে হস্টেলে খুদের হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২ নবম শ্রেণির ছাত্রী