সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছর সঙ্গে ছিল বন্ধুর মতো। লকডাউনের মধ্যে কোহলিকে ছেড়ে চলে গেল তাঁর প্রিয় পোষ্য ‘ব্রুনো’। ১১ বছরের বন্ধুকে হারিয়ে শোকবিহ্বল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় ব্রুনোকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন বিরাট।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: মদের দোকান খুলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জল ঢেলে দেওয়া হল, কেন্দ্রকে তোপ হরভজনের]
কোহলিকে যারা কাছ থেকে দেখেছেন তাঁরা বলেন, খেলার মাঠে দেখে আগ্রাসী মনে হলেও বিরাট আসলে নরম মনের মানুষ। আর কুকুর যে তাঁর অত্যন্ত প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। এই তো কদিন আগেই Charlie’s Animal Rescue Centre নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে ১৫টি পথকুকুরকে দত্তক নিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে ‘ব্রুনো’র প্রতি বিরাটের বিশেষ দুর্বলতা ছিল। আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর খ্যাতির শীর্ষে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী এই পোষ্য। তাঁর মৃত্যুতে শোকবিহ্বল কোহলি ইনস্টাগ্রামে লিখলেন,”প্রিয় ব্রুনো, তোমার আত্মার শান্তি কামনা করি। ১১ বছর ধরে তুমি আমাদের ভালবাসা দিয়েছো। তবে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক সারাজীবনের। আশা করি তুমি ভাল জায়গাতেই গিয়েছ। ঈশ্বর যেন তোমার আত্মাকে শান্তি দেন।”
[আরও পড়ুন: ভবিষ্যতে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চান? উত্তরে এটাই বললেন শোয়েব]
কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও ‘ব্রুনো’র মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। বিরাটের মত অনুষ্কাও পশুপ্রেমী। মাঝেমাঝেই ব্রুনোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যেত এই সেলেব্রিটি দম্পতিকে। তাছাড়া অনুষ্কা নিজেও একটি কুকুর পোষেন। তার সাথেও মাঝেমাঝে ছবি পোস্ট করতে দেখা যায় বিরাটপত্নীকে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?