Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
BCCI

বিশ্বকপের মাঝেই বড় সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের, বড় দায়িত্ব পেলেন জাহির-ভাজ্জি

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বিশেষ এক ক্যাম্পের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় বোর্ড। টিম ইন্ডিয়ায় সাপ্লাই লাইন বজায় রাখতে তরুণ বোলারদের তৈরি রাখাই লক্ষ্য বিসিসিআইয়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:৩৪

options
link
বিশ্বকপের মাঝেই বড় সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের, বড় দায়িত্ব পেলেন জাহির-ভাজ্জি zoom
নতুন দায়িত্বে জাহির-ভাজ্জি। ফাইল ছবি।
Advertisement

দেশে ভালো মানের তরুণ বোলারের অভাব! তাই টিম ইন্ডিয়ার প্রাক্তনীদের দ্বারস্থ বিসিসিআই। জাহির খান এবং হরভজন সিং। যোগাযোগ করা হয়েছিল অনিল কুম্বলের সঙ্গেও। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে বিশেষ এক ক্যাম্পের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় বোর্ড। টিম ইন্ডিয়ায় সাপ্লাই লাইন বজায় রাখতে তরুণ বোলারদের তৈরি রাখাই লক্ষ্য বিসিসিআইয়ের।

এই শিবিরকে বলা হচ্ছে, আগামী প্রজন্মের বোলারদের জন্য শিবির। এখানে যোগ দিয়েছেন উদীয়মান বোলাররা। ২৮ ফেব্রুয়ারি থেকে এই শিবির শুরু হয়েছে। তাঁদের ট্রেনিং দিচ্ছেন জাহির, ভাজ্জিরা। যে বোলাররা বয়সভিত্তিক এবং প্রথম শ্রেণির স্তরে ভালো পারফরম্যান্স করেছেন, তাঁদের নিয়ে সম্প্রতি একটি খসড়া তালিকা তৈরি করে বিসিসিআই। সেখান থেকেই ক্যাম্পে ডেকে পাঠানো হয় ক্রিকেটারদের। 

Advertisement

বিসিসিআইয়ের এই উদ্যোগ নতুন কিছু নয়। এত দিন এই দায়িত্বে ছিলেন ট্রয় কুলি। গত বছরের ডিসেম্বরে বিসিসিআইয়ের সঙ্গে চার বছরের চুক্তি শেষ হয়েছে। ৬০ বছরের কুলি নিজেই আর দায়িত্বে ভাল থাকতে চান না। স্বাভাবিকভাবেই সেন্টার অফ এক্সেলেন্সের পেস বোলিং কোচ প্রয়োজন। এই মর্মে ৯ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই। বেশ কয়েকজন আবেদনও করেন। তবে কাউকে এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি বোর্ড। সেই কারণে জাহির খানকে অস্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। তাতে রাজি হয়েছেন তিনি। তাঁর পক্ষে পূর্ণকালীন দায়িত্ব নেওয়া সম্ভব হবে কি না, তা অবশ্য জানা যায়নি। তবে জাহির পুরো সময় দিতে চাইলে তাতে যে কোনও আপত্তি থাকবে না, তা জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা।

এই শিবিরে রয়েছেন সিইওর হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণও। তিনিই জহির, হরভজন এবং অনিল কুম্বলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভাজ্জি অফ স্পিনারদের নিয়ে চার-পাঁচ দিনের একটি শিবির আয়োজন করতে চলেছেন। তবে এখনও তারিখ ঠিক হয়নি। ‘মিস্টার টার্বুনেটর’ উদীয়মান বোলারদের সঙ্গে কাজ করতে উন্মুখ বলে জানিয়েছেন ওই বোর্ড কর্তা। প্রশ্ন হল, কারা পেস বোলিং কোচের জন্য আবেদন করেছিলেন? জানা গিয়েছে, তালিকায় রয়েছেন পেসার ভিআরভি সিং এবং শ্রীনাথ অরবিন্দ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.