Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Achraf Hakimi

বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার ‘প্রেমিক’ হাকিমি! ধর্ষণ মামলায় তলব পেয়েও ‘খুশি’ তারকা

প্রাথমিক তদন্তের পর মরক্কোর অধিনায়কের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে মনে করছে ফ্রান্সের আদালত। তিনবছর আগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল ধর্ষণের অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৯:৪৮

options
link
বিশ্বকাপের মাঝেই বিপাকে নোরার ‘প্রেমিক’ হাকিমি! ধর্ষণ মামলায় তলব পেয়েও ‘খুশি’ তারকা zoom
তিনবছর আগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল ধর্ষণের অভিযোগ।
Advertisement

তিনবছর আগে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল ধর্ষণের অভিযোগ। এবার বিশ্বকাপ চলাকালীনই সেই মামলায় ধাক্কা খেলেন আশরাফ হাকিমি। জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর মরক্কোর অধিনায়কের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে মনে করছে ফ্রান্সের আদালত। এবার তাঁর বিরুদ্ধে শুরু হবে বিচারপ্রক্রিয়া। সম্ভবত বিশ্বকাপের পরেই হাকিমিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হবে। কিন্তু বিষয়টি নিয়ে হাকিমি স্বস্তির শ্বাস ফেলছেন!

বছরতিনেক আগে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ২৪ বছর বয়সি এক মহিলা। তিনি দাবি করেন, প্যারিসের বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছেন মরক্কান তারকা। পুলিশি অভিযোগ দায়ের হয়। শুরু হয় তদন্ত। দীর্ঘ তিনবছর ধরে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য তদন্ত চালিয়েছে ফরাসি পুলিশ। তারপর ভার্সেইয়ের এক আদালত জানিয়েছে, হাকিমির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা যেতে পারে। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ মিলেছে। অর্থাৎ এবার হাকিমির বিরুদ্ধে শুরু হবে বিচার প্রক্রিয়া।

Advertisement

আদালতের এই সিদ্ধান্তে খুশি অভিযোগকারিনী। তাঁর আইনজীবী বলেন, “হাকিমির আইনজীবীরা আমার মক্কেলের সম্মানহানির চেষ্টা করেছে। কিন্তু বিচারব্যবস্থা আমার মক্কেলের কথা শুনেছে। এবার বিচারপ্রক্রিয়ায় তাঁর কথা শোনা হবে। আমার মক্কেলের পক্ষে এই সিদ্ধান্ত খুবই স্বস্তির।” আইনজীবী আরও বলছেন, ফুটবল দুনিয়ায় মহিলাদের নির্যাতনের বহু ঘটনা ঘটে। অন্যান্য নির্যাতিতাদের সাহস যোগাবে আদালতের এই সিদ্ধান্ত।

বিশ্বকাপের পরেই সম্ভবত হাকিমির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হবে। আদালতে হাজিরা দিতে হবে তারকা ফুটবলারকে। তা সত্ত্বেও হাকিমি গোটা বিষয়টিতে বেশ খুশি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমি বিখ্যাত বলেই সহজে নিশানা করা যায়। বহু বছর আমি চুপ করে থেকেছি। মনে করেছি বিচারব্যবস্থার উপর আস্থা রাখা উচিত। এই বিচারপ্রক্রিয়ার অপেক্ষা করেছি প্রথম দিন থেকে। এবার আমিও মুখ খোলার সুযোগ পাব।’ হাকিমির মতে, তিনি বিখ্যাত ব্যক্তিত্ব না হলে বহুদিন আগেই এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে যেতেন তিনি। উল্লেখ্য, বছরখানেক ধরে তাঁর সঙ্গে প্রেম করছেন বলিউড সুন্দরী নোরা ফতেহি, এমন গুঞ্জনও শোনা যায়। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.