Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Cristiano Ronaldo

আল-নাসেরেই অবসর! বড়সড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন রোনাল্ডো

ইউরোপে আর ফিরতে চান না ক্রিশ্চিয়ানো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১৮:১৯

options
link
আল-নাসেরেই অবসর! বড়সড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন রোনাল্ডো zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৩৮। যে বয়সে অধিকাংশ ফুটবলার চলে যান বাতিলের খাতায়। তিনি এখনও লড়ে চলেছেন। তিনি এখনও জিতে চলেছেন। কেরিয়ারের সায়াহ্নে এসেও নিজের ফুটবলটাকে উপভোগ করছেন। কিন্তু আর কতদিন! এবার হয়তো রূপকথার গল্পে ইতি টানার সময় এসে গিয়েছে। এবার হয়তো ফুটবলকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ঠিক করেছেন এবার তিনি অবসর নেবেন। না দিনক্ষণ ঠিক করেননি। শুধু স্থির করে ফেলেছেন, আর যে কদিন ফুটবল খেলবেন, আল-নাসেরের (Al-NASSR) জার্সি গায়েই খেলবেন। ইউরোপে আর ফিরবেন না। অন্য কোনও ক্লাবেও যাবেন না। সৌদি সংবাদমাধ্যম সূত্রের খবর, রোনাল্ডো নাকি আল-নাসের কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, তিনি আল-নাসেরেই অবসর নিতে চান। তাতে নাকি আল-নাসেরের শীর্ষকর্তারা বেশ খুশিও হয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল]

বিশ্ববাসী রোনাল্ডো ভক্তরা এখন হিসাব হয়তো হিসাব কষা শুরু করেছেন, প্রিয় তারকাকে আর কতদিন খেলার মাঠে দেখা যাবে। চলতি বছরের শুরুতেই আল-নাসেরে যোগ দেন রোনাল্ডো। আড়াই বছরের চুক্তিতে সৌদির ক্লাবে যান ক্রিশ্চিয়ানো। সে চুক্তি শেষ হওয়া অনেক দেরি। এর মাঝে আবার ২০২৪ সালে ইউরো কাপ হওয়ার কথা। তাতে হয়তো খেলবেন ক্রিশ্চিয়ানো।

[আরও পড়ুন: নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল]

২০২৬ ফুটবল বিশ্বকাপেও (FIFA World Cup) কি দেখা যাবে রোনাল্ডোকে! আশায় বুক বাঁধতেই পারেন রোনাল্ডো ভক্তরা। শুক্রবারই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছছেন, যতদিন আমার এই পা জীবিত থাকবে, ততদিন আমি খেলে যেতে চাই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.