Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Cristiano Ronaldo

রোনাল্ডোর দেহরক্ষী যমজ আফগান ভাই, যুদ্ধ করেছেন আফগানিস্তানের হয়েও

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাতারকার দায়িত্বে এবার দুই জাঁদরেল প্রাক্তন সেনাকর্মী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২১, ২১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৪, ২০২১, ২১:৩১

options
link
রোনাল্ডোর দেহরক্ষী যমজ আফগান ভাই, যুদ্ধ করেছেন আফগানিস্তানের হয়েও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে নেমে গোল করা এবং সমর্থকদের আনন্দ দেওয়া তাঁর নেশা। তাঁর খ্যাতি সত্য়ি সত্যি আকাশছোঁয়া। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু তাঁর এহেন খ্যাতির সঙ্গী বিড়ম্বনাও। যে কোনও জায়গায় অতর্কিতে ভক্তরা ছেঁকে ধরতে পারে তাঁকে। অথবা খ্যাতিমানের শত্রুর অভাব না থাকায় পড়তে হতে পারে কোনও অনভিপ্রেত পরিস্থিতিতেও। তাই নিজের দেহরক্ষী বাছার ব্যাপারে আর পাঁচজন মহাতারকার মতো সতর্ক রোনাল্ডোও। এই মুহূর্তে তাঁর নিরাপত্তার ভার দেওয়া হয়েছে দুই যমজ আফগানকে। তাঁরা এর আগে আফগানিস্তানে (Afghanistan) যুদ্ধও করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাতারকা ও তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্ব বর্তেছে দুই ভাই সের্জিও রামালেইরো ও জর্জ রামালেইরোর উপরে। একসময় আফগানিস্তানের সেনার বিশেষ বাহিনীতে কাজ করতেন তাঁরা। পরে দু’জনে যোগ দেন পর্তুগিজ পুলিশ বাহিনীতে। সেখানে রাজনীতিবিদ ও বিচারকদের নিরাপত্তার কাজে নিয়োগ করা হয় তাঁদের। পর্তুগিজ (Portugal) সেলেব পত্রিকা ‘ফ্ল্যাশ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এবার রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্ব নিতে তাঁদের নিয়োগ করেছে ম্যাঞ্চেস্টার। জানা গিয়েছে, তাঁদের আরেক ভাই আলেকজান্দ্রে এখনও পুলিশেই রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘দিল্লি এলেই কি দেখা করতে হবে? ওঁর সময়ই চাইনি’, সোনিয়া-সাক্ষাৎ নিয়ে বার্তা মমতার]

কতটা ক্ষিপ্র সের্জিও ও জর্জ? সূত্রানুসারে, মার্জিত পোশাকে সজ্জিত দুই ভাইকে আপাত ভাবে দেখলে আর পাঁচজন সুদর্শন পুরুষের মতোই মনে হবে। তাঁরা সহজেই মানুষের ভিড়ে মিশে যেতে পারেন। কিন্তু এরই পাশাপাশি তাঁরা সঠিক সময়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। সেই ক্ষিপ্রতার কারণেই সম্ভবত তাঁদের বেছে নেওয়া হয়েছে রোনাল্ডোর নিরাপত্তার বিষয়টি দেখার জন্য।

এদিকে অক্টোবরের শেষেই রোনাল্ডো জানিয়েছেন ফের বাবা হতে চলেছেন তিনি। তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ অন্তঃস্বত্ত্বা। এবার যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন জর্জিনা। সব মিলিয়ে ৬ সন্তানের পিতা হতে চলেছেন পর্তুগিজ সুপারস্টার।

[আরও পড়ুন: শিয়রে ৫ রাজ্যের ভোট, পেট্রল-ডিজেলের দাম আরও কমাতে পারে কেন্দ্র]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.