Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
East Bengal

মুম্বই ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরে বিরাট সুখবর, শাস্তি কমল মিগুয়েলের

বিতর্কের সূত্রপাত বেঙ্গালুরু এফসি ম্যাচ থেকে। সেদিন ম্যাচ চলাকালীন মিগুয়েল লাল কার্ড দেখেন। কিন্তু তারপরে বেঙ্গালুরু রিজার্ভ বেঞ্চের দিকে লক্ষ্য করে বলে শট মেরে বসেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২১:০৯

options
link
মুম্বই ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরে বিরাট সুখবর, শাস্তি কমল মিগুয়েলের zoom
ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার শাস্তি কিছুটা কমিয়ে দিল ফেডারেশন। ফাইল ছবি।
Advertisement

প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জিততেই হবে। এহেন মরণবাঁচন ম্যাচের আগে বিরাট সুখবর পেল ইস্টবেঙ্গল (East Bengal)। ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার শাস্তি কিছুটা কমিয়ে দিল ফেডারেশন। জানা গিয়েছে, এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে লাল-হলুদ তারকাকে। ওড়িশা এফসির বিরুদ্ধে সেই নির্বাসন ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন তিনি। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে তাঁর কোনও বাধা নেই।

বিতর্কের সূত্রপাত বেঙ্গালুরু এফসি ম্যাচ থেকে। সেদিন ম্যাচ চলাকালীন তিনি লাল কার্ড দেখেন। কিন্তু তারপরে বেঙ্গালুরু রিজার্ভ বেঞ্চের দিকে লক্ষ্য করে বলে শট মেরে বসেন। তাতেই শাস্তির খাঁড়া নেমে আসে মিগুয়েলের উপর। প্রথমে শোনা গিয়েছিল, তিন ম্যাচের নির্বাসন হতে পারে মিগুয়েলের। এর পরেই ফেডারেশনকে শাস্তি কমানোর আবেদন করেছিল ইস্টবেঙ্গল। আপাতত ইস্টবেঙ্গলের আবেদনের ভিত্তিতেই মিগুয়েলের বক্তব্য শুনেছিলেন ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা।

Advertisement

তারপর ফেডারেশন সূত্রে জানা যায়, দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হবে মিগুয়েলকে। সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানাও কবলেও পড়তে হবে। অর্থাৎ ২৮ এপ্রিল ওড়িশা এফসি এবং ৫ মে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ম্যাচে দলে পাওয়া যাবে না মিগুয়েলকে। তারপরেই বেসরকারিভাবে মিগুয়েলের শাস্তি কমানোর জন্য ইস্টবেঙ্গলের তরফ থেকে আবেদন করা হয় বলে সূত্রের খবর। সেই আবেদনের প্রেক্ষিতেই কমে যায় মিগুয়েলের শাস্তি। এক ম্যাচের নির্বাসন এবং ২৪ ঘণ্টার মধ্যে ১ লক্ষ টাকা জরিমানা-এই শাস্তি দেওয়া হয় লাল-হলুদ তারকাকে।

যেহেতু ওড়িশা এফসির বিরুদ্ধে বিরুদ্ধে মাঠে নামেননি মিগুয়েল, তাই নির্বাসনের মেয়াদ পূর্ণ হয়ে গিয়েছে তাঁর। সোমবারের মধ্যে ১লক্ষ টাকা জরিমানা দিয়ে দিলেই মঙ্গলবার ফের মাঠে নামতে পারবেন তিনি। ওই দিনই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ। সেখানে জেতাটা লাল-হলুদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে ইস্টবেঙ্গল। সেই মরণবাঁচন ম্যাচে মিগুয়েলের খেলতে পারাটা বিরাট সুখবর লাল-হলুদের কাছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.