খানিকটা নিজের সঙ্গেই যুদ্ধে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। ষষ্ঠ বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলছেন। কিন্তু প্রথম ম্যাচের পর ফুটবলবোদ্ধারা বলছেন, উজবেকিস্তানের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে পাঠানো হোক রোনাল্ডোকে। যদিও সেরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু উজবেকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোনাল্ডোভক্তদের রক্তচাপ বাড়াচ্ছে সিআর সেভেনের পরিসংখ্যান। কারণ দেখা যাচ্ছে, মেগা টুর্নামেন্ট হলেই রোনাল্ডো গোল করতে ভুলে যাচ্ছেন!
এই বিষয়ে আরও খবর
গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে অভিযান শেষ হয়েছিল পর্তুগালের। ২০২৪ ইউরোতেও কোয়ার্টার ফাইনালেই পর্তুগালের যাত্রা শেষ হয়, ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে। পরিসংখ্যান বলছে, দুই টুর্নামেন্টেই গোল করতে ব্যর্থ সিআর সেভেন। বড় মাপের টুর্নামেন্টে গত ১০টি ম্যাচ তাঁর পা থেকে গোল আসেনি। শেষবার তিনি গোল করেছিলেন ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে। ঘানার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করেছিলেন। তারপর গোটা টুর্নামেন্টে আর গোল করতে পারেননি। পরিসংখ্যান অনুযায়ী, বড়মাপের টুর্নামেন্টে গত ১০টি ম্যাচে রোনাল্ডোর অবদান বলতে কেবল একটি অ্যাসিস্ট।
ডিআর কঙ্গোর বিরুদ্ধে রোনাল্ডোর পারফরম্যান্সের পর আরও বেশি করে চর্চায় উঠে আসছে পর্তুগিজ মহাতারকার গোলখরা। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচটা পুরো সময়েই মাঠে ছিলেন তিনি। কিন্তু ডিআর কঙ্গোর বিরুদ্ধে সবমিলিয়ে বার পঁচিশের বেশি বল ধরেননি তিনি। যা কিনা গোটা ম্যাচে খেলা সমগ্র পর্তুগিজ প্লেয়ারকূলের মধ্য সবচেয়ে কম। পরিবর্ত হিসেবে নামা ফ্রান্সিসকো কনসেসাওরাও টপকে গিয়েছেন সিআরকে। বলার মতো কোনও আক্রমণে অংশ হতে পারেননি তিনি। বরং দেখা গিয়েছে, রোনাল্ডোর জন্য কখনও কখনও অ্যাডভান্টেজ হাতছাড়া হয়েছে।
এহেন পরিস্থিতিতে উজবেকিস্তানের বিরুদ্ধে নামছেন রোনাল্ডো। এদিনের ম্যাচে একটা গোল করে ফেলতে পারলেই গত ১০ ম্যাচের শাপমোচন। সেই সঙ্গে একমাত্র ব্যক্তি হিসাবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার নজির গড়বেন সিআর সেভেন, যে নজির লিওনেল মেসিরও নেই। শেষ পর্যন্ত কি গোল করে নিন্দুকদের চুপ করিয়ে দিতে পারবেন রোনাল্ডো?
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ রক্ষাকবচ নিয়ে ভবানী ভবনে, ১০ ঘণ্টা জেরার পর বেরলেন অভিষেকের পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
-
ইউপিআই পরিষেবা বিনামূল্যেই, তবে কোন ক্ষেত্রে গুনতে হবে মাশুল? জানাল মোদি সরকার




