Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Rafinha

কতটা গুরুতর রাফিনহার চোট? উদ্বেগের মাঝে মুখ খুলল ব্রাজিল ফেডারেশন

কতটা গুরুতর তাঁর চোট? বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো কি খেলবেন ২৯ বছরের তারকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:৫১

options
link
কতটা গুরুতর রাফিনহার চোট? উদ্বেগের মাঝে মুখ খুলল ব্রাজিল ফেডারেশন zoom
রাফিনহা। ছবি এক্স।

এবারের বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেকাওরা। তবে জয়ের দিনে পাঁচবারের বিশ্বজয়ীদের জন্য চিন্তা রাফিনহার চোট। প্রশ্ন হল, কতটা গুরুতর তাঁর চোট? বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো কি খেলবেন ২৯ বছরের তারকা?

প্রথমার্ধের শেষের দিকে অস্বস্তিতে দেখা যায় রাফিনহাকে। তাঁর চোখে মুখে হতাশার বলিরেখা স্পষ্ট ছিল। চিকিৎসকরা দ্রুত এসে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণও করেন। পাশে দাঁড়িয়েছিলেন সতীর্থ গ্যাব্রিয়েল মাগালহায়েস। সান্ত্বনা দেন তিনি। ৪০ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনার এই উইঙ্গার। বদলি হিসাবে মাঠে নামেন রায়ান। এটি ছিল ব্রাজিলের জার্সি গায়ে তাঁর তৃতীয় ম্যাচ। কাতালানদের হয়েও চোট-আঘাতে ভুগেছিলেন রাফিনহা। ব্রাজিলের হয়ে দ্বিতীয় ম্যাচেও সেই আশঙ্কার ছবি। পুরনো চোট কি ফিরে এল?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘বিশ্বকাপে হাইতির বিপক্ষে গ্রুপ সি-র ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনহা। তাঁর ডান উরুর পিছনের পেশিতে ব্যথা অনুভব করেন। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে।’ পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় ডান উরুর পিছনের অংশ ধরে থাকতে দেখা যায়। ম্যাচের পর ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি সাংবাদিকদের জানান, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণে মাঠ ছেড়েছিলেন এই উইঙ্গার। তিনি বলেন, “আগামিকাল রাফিনহার চোট আবারও পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তার হ্যামস্ট্রিংয়ে কী হয়েছে, সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই।”

ম্যাচের পর ভিনিসিয়াস জুনিয়রের মন্তব্য, “রাফার চোট পাওয়াটা খুবই খারাপ খবর। আগেরবার যে চোটটা পেয়েছিল, হয়তো একই রকমের সমস্যা। ওর জন্য প্রত্যেকের খারাপ লাগছে। তবে আশা করছি ওর চোট বিশেষ গুরুতর নয়। দ্রুত মাঠে ফিরতে পারবে।” ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম ভরসা রাফিনহা। গত মরশুমে বার্সেলোনার হয়ে ১৫ গোল করেছিলেন। অ্যাসিস্ট করেছেন ৫টি। ক্লাবকে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। মুশকিল হল, শেষপর্যন্ত তিনি ছিটকে গেলে বিকল্প ফুটবলার নেওয়ারও সুযোগ পাবে না ব্রাজিল। কারণ ফিফার নিয়ম অনুযায়ী পরিবর্ত খেলোয়াড় নেওয়ার সময়সীমা শেষ হয়েছে ১২ জুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.