Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Neymar FIFA World Cup 2026

ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ, হাইতির বিরুদ্ধে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

স‌্যান্টোসের হয়ে কুরিতিবার বিরুদ্ধে ৩-০ গোলে হেরে যাওয়া সেই অভিশপ্ত ম্যাচে যখন ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন, তার ঠিক একমাস পর দলের সঙ্গে প্রথম অনুশীলনে নেমেছিলেন নেইমার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৩:২৫

options
link
ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ, হাইতির বিরুদ্ধে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার zoom
দলের সঙ্গে অনুশীলনে নেইমার। ছবি: সংগৃহীত।

দলের সঙ্গে প্রথমবার অনুশীলন। তারপরই বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগামী ম্যাচ থেকেও ফের ছিটকে গেলেন নেইমার (Neymar)। শনিবার ভোরবেলা হাইতির বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। সেই ম্যাচ থেকে নেইমার খেলবেন, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু ব্রাজিলের টিম সূত্রে খবর, এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি নেইমার। তাঁকে বাদ দিয়েই হাইতি ম্যাচে নামবে সেলেকাও।

ভারতীয় সময় বুধবার বিকেলে দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন নেইমার। শুরুতে দলের সব ফুটবলারদের সঙ্গে গা ঘামানো। আর তারপরেই সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ট্রেনিংয়ে নেমে পড়েন। তার আগে অবশ্য অনুশীলনের মধ্যে ছিলেন ব্রাজিলীয় তারকা। সেটা মাঠের বাইরে বল নিয়ে একা একা অনুশীলন। কিন্তু দলের সঙ্গে নেইমারকে প্রথমবার অনুশীলন করতে দেখে খুশির জোয়ারে ভেসেছিল ব্রাজিল ভক্তকুলের একটা বড় অংশ।

Advertisement

কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। বৃহস্পতিবার ব্রাজিল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, নেইমারের চোট সারেনি এখনও। তাই হাইতির বিরুদ্ধেও তাঁর খেলা হবে না। মরক্কোর বিরুদ্ধে আগের ম্যাচে তাও ডাগআউটে দেখা গিয়েছিল নেইমারকে। কিন্তু হাইতি ম্যাচের জন্য দলের সঙ্গে সফরও করছেন না তিনি। ফিলাডেলফিয়ায় ম্যাচ খেলবে ব্রাজিল, আর নেইমার রিকভারির জন্য থেকে যাবেন নিউ জার্সিতে। হোটেল এবং ট্রেনিং সেন্টার থেকে চলবে তাঁর সেরে ওঠার প্রক্রিয়া।

হিসেব কষলে দেখা যাবে, স‌্যান্টোসের হয়ে কুরিতিবার বিরুদ্ধে ৩-০ গোলে হেরে যাওয়া সেই অভিশপ্ত ম্যাচে যখন ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন, তার ঠিক একমাস পর দলের সঙ্গে প্রথম অনুশীলনে নেমেছিলেন নেইমার। গতি বাড়িয়ে হঠাৎ থামা কিংবা চকিতে দিক পরিবর্তন, যে ড্রিবলিংয়ের চাবুকে বিশ্ব কাঁপে, তার প্রাথমিক মহড়াটা সেরে নিয়েছিলেন। কিন্তু ম্যাচ ফিট হতে পারলেন না। তবে ব্রাজিল ম্যানেজমেন্টও নেইমারকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না। পরের দিকের কঠিন ম্যাচগুলোর জন্য় ‘সেরা অস্ত্র’কে তরতাজা এবং সুস্থ রাখতে চান কার্লো আন্সেলোত্তি। তাতে লাভ হবে তো?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.