সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিয়েগো মারাদোনার (Diego Maradona) প্রয়াণের পর তেরো দিনও কাটল না। আর্জেন্টিনা ফুটবলে আরও এক নক্ষত্রপতন ঘটে গেল মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে। আলেজান্দ্রো সাবেয়া (Alejandro Sabella) আর নেই। ২০১৪ সালে আর্জেন্টিনাকে ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ আর নেই। মাত্র ছেষট্টি বছরেই চলে গেলেন তিনি।
মারাদোনার যে দিন মৃত্যু হয়, সেই একই দিনে অর্থাৎ গত ২৫ নভেম্বর শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভরতি করতে হয়েছিল সাবেয়াকে। আর্জেন্টিনার বিখ্যাত সংবাদপত্র ‘লা নাশিও’-র খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে মারণ কর্কট রোগে ভুগছিলেন তিনি। আর্জেন্টিনার কোচিং করানোর পর আর সেভাবে কোচিং করাননি সাবেয়া।
[আরও পড়ুন: মরশুমের প্রথম হারে হতাশ এটিকে মোহনবাগান কোচ হাবাস, কাঠগড়ায় তুললেন রক্ষণকে]
ফুটবলার হিসেবে সাবেয়ার যত না নামডাক ছিল, তার চেয়ে কোচ হিসেবে ছিল বেশি। ভাবলে অবাকই লাগবে যে, আর্জেন্টিনা কোচ হিসেবে সাবেয়ার অভিষেক হয়েছিল কলকাতায়! কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভেনেজুয়েলার বিরুদ্ধে যে ম্যাচ খেলতে এসেছিলেন আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি (Leo Messi)। এবং মেসির আর্জেন্টিনাকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তোলাই শুধু নয়, ২০০৯ সালে এস্তোদিয়ান্তেসের কোচ হিসেবে কোপা লিবার্তাদোরেসও জেতেন। আর্জেন্টিনার ফুটবল সমাজে একটা নাম ছিল সাবেয়ার– ফুটবল শিক্ষক। মাসচেরানো সাবেয়াকে ডাকতেন ‘মাস্টার।’ সাবেয়া যখন শেষবার হাসপাতালে ভরতি হন, মাসচেরানো টুইটও করেছিলেন। লিখেছিলেন যে, ‘তোমার কাছে আমার ডিনার পাওনা আছে। প্লিজ তুমি চলে যেও না।’
ছাত্রের কথা শুনলেন কোথায় সাবেয়া? সেই চলে গেলেন। চলে গেলেন দিয়েগো মারাদোনার দেশে।
সর্বশেষ খবর
-
দু’দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে
-
‘বিদ্রোহী’ শিবিরে তৃণমূলের কোন ১৯ সাংসদ? প্রকাশ্যে সই করা চিঠি
-
‘যাঁরা তারকাটা হয় তাঁদের জীবনে অনেক মজার গল্প থাকে’, নতুন সিরিজ নিয়ে আড্ডায় বিক্রম
-
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের! বিস্ফোরক দাবি কাকলির