Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
ISL 2023-24

ISL 2023-24: কবে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল? দেখে নিন নন্দকুমার-ক্লেটন সিলভাদের পুরো সূচি

আইএসএল-এর জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩, ১৬:০৬

options
link
ISL 2023-24: কবে আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল? দেখে নিন নন্দকুমার-ক্লেটন সিলভাদের পুরো সূচি zoom
আইএসএল-এ কি লাল-হলুদের এই ঝলক দেখা যাবে? ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইএসএল (ISL 2023-24)। এবার কিন্তু ১১টি নয়, বরং ১২টি দল এবার অংশ নিচ্ছে। আই লিগ (I League) জেতার সুবাদে এবার খেলতে নামছে পাঞ্জাব এফসি (Punjab FC)। এখনও পর্যন্ত ২৯ ডিসেম্বর পর্যন্ত আইএসএল-এর যে সূচি প্রকাশ করা হয়েছে।

জানুয়ারি মাসে ভারতীয় দলের (Indian Football Team) এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) অভিযান রয়েছে। সেইজন্য আইএসএল দলগুলিকে জাতীয় দলের ফুটবলারদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন দলের হেড কোচ ইগর স্টিমাচ। মনে করা হচ্ছে সেইজন্য জানুয়ারি মাসের সূচি প্রকাশ করেনি এফএসডিএল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আইএসএল-এর মঞ্চে প্রথম মেগা ডার্বি কবে? চলে এল বড় আপডেট]

গত তিন বছর আইএসএল-এর মঞ্চে ইস্টবেঙ্গলের (East Bengal) পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। তবে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) কোচিংয়ে এবারের ডুরান্ড কাপে (Durand Cup 2023) লাল-হলুদ অনেক বেশি তাগিদ দেখিয়েছে। ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৯০ মিনিটের যুদ্ধে নামবে লাল-হলুদ। এক নজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের হোম ও অ্যাওয়ে ম্যাচের সূচি।

২৫ সেপ্টেম্বর- বনাম জামশেদপুর এফসি- হোম

৩০ সেপ্টেম্বর- বনাম হায়দরাবাদ এফসি- হোম

৪ অক্টোবর- বনাম বেঙ্গালুরু এফসি- অ্যাওয়ে

২১ অক্টোবর- বনাম এফসি গোয়া- হোম

২৮ অক্টোবর- বনাম মোহনবাগান- অ্যাওয়ে

৪ নভেম্বর- বনাম কেরল ব্লাস্টার্স- হোম

২৫ নভেম্বর- বনাম চেন্নাইয়ন এফসি- অ্যাওয়ে

৪ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড- হোম

৯ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি- হোম

১৬ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি- অ্যাওয়ে

২২ ডিসেম্বর- বনাম ওড়িশা এফসি- হোম

[আরও পড়ুন: কবে আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান? দেখে নিন জেসন কামিন্স-পেত্রাতোসদের পুরো সূচি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.