দুলাল দে: আইএসএল ফাইনালে মোহনবাগান উঠতে পারলে এবারের ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি কলকাতাতেই। আর কোনও কারণে যদি ফাইনালে মুম্বই পৌঁছয়, কিন্তু মোহনবাগান উঠতে না পারে, তাহলে আইএসএল ফাইনাল সরে যাওয়ার সম্ভাবনা মুম্বইতে। আর এই দুটো দলই যদি ফাইনালে না ওঠে, তাহলেও ফাইনাল চলে যাবে মুম্বইতে।
মোটামুটি এই রকম একটা সিদ্ধান্ত হয়ে থাকলেও দুটি সেমিফাইনাল দেখে ফাইনাল ম্যাচের ভেন্যু ঘোষণা করবে না এফএসডিএল। তার অনেক আগেই ফাইনালের ভেন্যু জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে ফাইনালের ভেন্যু হিসাবে হয়তো কলকাতার নাম ঘোষণা করা হবে, যদি মোহনবাগান (Mohun Bagan) উঠতে না পারলে ফাইনাল চলে যেতে পারে মুম্বইতে।
[আরও পড়ুন: ব্যর্থ হল ধোনি ধামাকা, রাহুল-ডি ককের চওড়া ব্যাটে চেন্নাইয়ের জয়রথ থামাল লখনউ]
এবারই দশম বর্ষে পা দিল আইএসএল (ISL)। ইন্ডিয়ান সুপার লিগের শুরুর সময় মোটামুটি দশ বছরের একটি পরিকল্পনার রূপরেখা তৈরি করেছিল এফএসডিএল। দশ বছর আগে যখন ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয় সেই সময় উদ্বোধনী ম্যাচ হয়েছিল কলকাতাতেই। এবার যেহেতু দশম বর্ষ পূর্ণ হচ্ছে তাই এফএসডিএলের ভাবনা ফাইনালটাও কলকাতাতেই করার।
কিছুদিন আগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে প্রায় ৬১ হাজারের মতো সমর্থক হাজির হয়েছিল যুবভারতীতে। যা ডার্বি ম্যাচ ছাড়া ভারতীয় ফুটবলে রেকর্ড। ফাইনালে মোহনবাগান উঠলে দর্শকদের সংখ্যাটা মুম্বই সিটি এফসি ম্যাচের মতোই হবে এটা এতদিনে প্রমাণিত। তাই আইএসএলের দশম বর্ষ পূর্তির ফাইনালকে স্মরণীয় করে রাখার জন্য কলকাতাতেই ফাইনালটা করার ইচ্ছ্বা সংগঠকদের। আর যদি মোহনবাগান ফাইনালে উঠতে ব্যর্থ হয় তাহলে ভিন রাজ্যের দল এনে যুবভারতী ভরানো বেশ কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে মুম্বইয়ের ছোট স্টেডিয়ামে ফাইনাল করলে কোন সমস্যা হবে না। এমন কী মুম্বই এবং মোহনবাগান না উঠে যদি অন্য দুটি দল ফাইনালে ওঠে তাদেরকেও মুম্বইয়ে ম্যাচ করাতে অসুবিধা হবে না।
যেহেতু দশম বর্ষ পূর্তি তাই আইএসএল চেয়ারপার্সন নীতা আম্বানিরও যুবভারতীতে একটি ম্যাচ দেখতে আসার কথা। সেরকম হলে কলকাতায় যদি মোহনবাগান ফাইনাল খেলে প্রচুর দর্শকের সামনে ম্যাচ দেখতে আসাটাই স্বাভাবিক নীতা আম্বানির (Nita Ambani) জন্য। কিন্তু মোহনবাগান যে ফাইনালে উঠবেই সেটা সেমিফাইনাল ম্যাচের আগে বলা সম্ভব নয়। এদিকে নীতা আম্বানি যেখানে যান, নিরাপত্তার কথা ভেবে তার সূচি অনেক আগেই তৈরি হয়ে যায়। সেমিফাইনালে একটি ম্যাচ মোহনবাগান একটি ম্যাচ কলকাতাতে খেলবে এটি নিশ্চিত, সেই কারণেই ২৮ এপ্রিল যুবভারতীতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মোহনবাগানের ম্যাচে উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা নীতা আম্বানির।
[আরও পড়ুন: দুবাইয়ের প্রবল বৃষ্টিতে বন্দি, অলিম্পিক কোয়ালিফায়ারে নামা হল না দুই ভারতীয় কুস্তিগিরের]
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক