Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
AFC Asian Cup Qualifiers

নতুন বোতলে পুরনো মদ! লক্ষ্যহীন ভারতীয় ফুটবলে খালিদের ঘোষিত দলের ভরসা এক ‘বিদেশি’

পুরুষদের ফুটবলে যখন এই অবস্থা, তখন মেয়েদের ফুটবলে বদল আসতে চলেছে। এশিয়ান কাপের ছয় সপ্তাহ আগে হঠাৎ করে ক্রিসপিন ছেত্রীর মাথায় হেড কোচ হিসেবে জুড়ে দেওয়া হয় অ্যামেলিয়া ভালভার্দেকে। তাঁকে সম্ভবত সরিয়ে দেওয়া হচ্ছে।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ২০:০৮

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ২৪, ২০২৬, ২০:০৮

options
link
নতুন বোতলে পুরনো মদ! লক্ষ্যহীন ভারতীয় ফুটবলে খালিদের ঘোষিত দলের ভরসা এক ‘বিদেশি’ zoom
ভারতীয় ফুটবল দল। ফাইল ছবি

এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়েছে বহু আগেই। আপাতত কোনও লক্ষ্য নেই। এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে (AFC Asian Cup Qualifiers) হংকংয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ রয়েছে ভারতের। তার মধ্যে দিয়ে নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ খালিদ জামিলের। এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে যে দল ঘোষণা করা হয়েছে, তাতে বিরাট কোনও চমক নেই।

৩১ মার্চ হংকংয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে ব্লু টাইগার্সরা। তার জন্য ২৩ জনের দল ঘোষণা করে দিলেন খালিদ জামিল। ২০ জন ফুটবলার মঙ্গলবারই কোচিতে ক্যাম্পে যোগ দেবেন। ইস্টবেঙ্গলের তিন ফুটবলার আনোয়ার আলি, জিকসন সিং ও এডমুন্ড লালরিন্ডিকা পরের দিকে যোগ দেবেন। এই মুহূর্তে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয়স্থানে ভারত। বাংলাদেশের বিরুদ্ধেও হারতে হয়েছে। দেখার ছিল ভবিষ্যতের জন্য কীভাবে দল গড়েন খালিদ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আপাতত বিরাট কোনও বদলের ইঙ্গিত নেই। গোলকিপার হিসেবে গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথরা রয়েছেন। রক্ষণে সন্দেশ ঝিঙ্ঘান, আনোয়ার আলি, রাহুল ভেকেরা। এর আগেও শুভাশিস বোসকে বাদ দিয়েই দল গড়েছিলেন খালিদ। তবে দানিশ ফারুক ভাটের যা ফর্ম, তাতে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠবে। লিস্টন কোলাসো বা মনবীর সিংরাও সেরা ফর্মে নেই। সানান বা মহম্মদ উভেইসের না থাকাও চমকপ্রদ। দলের একমাত্র বাঙালি রহিম আলি। অন্যদিকে বাংলাদেশ ম্যাচে খেলা হয়নি রায়ান উইলিয়ামসের। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের হয়ে খেলার জন্য এবার পুরোপুরি তৈরি তিনি।

পুরুষদের ফুটবলে যখন এই অবস্থা, তখন মেয়েদের ফুটবলে বদল আসতে চলেছে। এশিয়ান কাপের ছয় সপ্তাহ আগে হঠাৎ করে ক্রিসপিন ছেত্রীর মাথায় হেড কোচ হিসেবে জুড়ে দেওয়া হয় অ্যামেলিয়া ভালভার্দেকে। তাঁকে সম্ভবত সরিয়ে দেওয়া হচ্ছে। কার সিদ্ধান্তে হঠাৎ করে প্রতিযোগিতার দেড় মাস আগে নতুন কোচ নিয়োগ করা হল? যা নিয়ে প্রশ্ন তুলে সভাপতি কল্যাণ চৌবেকে বিস্ফোরক চিঠি দিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ভালেঙ্কা আলেমাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.