Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬

সংকটজনক কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, রাখা হয়েছে ভেন্টিলেশনে

২৩ জানুয়ারি থেকে হাসপাতালে ভরতি সুরজিৎ সেনগুপ্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০২২, ১৮:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০২২, ১৮:০৩

options
link
সংকটজনক কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত, রাখা হয়েছে ভেন্টিলেশনে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুরজিৎ সেনগুপ্তের(Surojit Sengupta)শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। গত রাত থেকে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। প্রলাপ বকছেন বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে। এনসেফালোপ্যাথির লক্ষণ রয়েছে তাঁর। সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকদের একটি দল। যন্ত্রের মাধ্যমে তাঁর দেহে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

শনিবার কোভিড আক্রান্ত হয়ে চলে যান সুভাষ ভৌমিক। তাঁর প্রয়াণের ৩৬ ঘণ্টার মধ্যে সুভাষ ঘনিষ্ট সতীর্থ এবং শিল্পী ফুটবলার হিসেবে কলকাতা ময়দানে চিরখ্যাত সুরজিৎ সেনগুপ্তকেও হাসপাতালে ভরতি করতে হয়। তিনিও করোনা (COVID-19) আক্রান্ত। অক্সিজেনের মাত্রা উদ্বেগজনকভাবে কমেছিল বলে রবিবার রাতে। তখনই তাঁকে হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বাইপাসের ধারের একটি হাসপাতালে ২৩ জানুয়ারি থেকে ভরতি সুরজিৎ সেনগুপ্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, রামকৃষ্ণ মিশনের রাঁধুনির রহস্যমৃত্যুতে গ্রেপ্তার মহারাজ]

মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও আজ শনিবার হাসাপাতালের তরফ থেকে জানানো হল, শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে একসময়ের শিল্পী ফুটবলারের। সংকটজনক পরিস্থিতি তাঁর। তাঁকে রাখা হয়েছে কৃত্রিম শ্বাসপ্রক্রিয়ায়।

ফুটবল (Football) জীবন শেষ করলেও সেই সময়ের ফুটবল অনুরাগীদের মধ্যে সুরজিতের জনপ্রিয়তা অপরিসীম। বহু জয়ের নেপথ্য নায়ক ছিলেন তিনি। কিন্তু তাঁর সতীর্থরা পরবর্তীতে কোচ হলেও তিনি আর ময়দানমুখো হননি। 

[আরও পড়ুন: আরও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, তবে নতুন করে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.