বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে ফের ক্লাব ফুটবলে ছন্দে ফিরলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে গোলের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন আর্জেন্টিনা অধিনায়ক। জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সে এমএলএসে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
NOAH 🤝 LEO. Vamossss 🩷 pic.twitter.com/n7L06nmqbQ
Advertisement— Inter Miami CF (@InterMiamiCF) August 6, 2026
ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খেতে হয় মায়ামিকে। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় মায়ামি। ১১ মিনিটে সমতা ফেরান মেসি। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা বল বাঁ পায়ের জোরালো শটে জালে জড়ান। ২৬ মিনিটে টেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক ১ মিনিট আগে ডিফেন্ডারদের কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এলএমটেন। প্রথমার্ধের একেবারে শেষ দিকে তাঁর বাড়ানো বল থেকেই দলের চতুর্থ গোলটি করেন মাইকেল।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও মায়ামির জয় নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি। টানা আট ম্যাচ অপরাজিত থেকে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা নাশভিলের ঝুলিতে সমান ম্যাচে ৪০ পয়েন্ট। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। আট গোল করার পাশাপাশি চারটি গোলে সহায়তা করেছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা ফাইনালে উঠেছিল। তবে ফাইনালে স্পেনের কাছে হারতে হয়। সেই ম্যাচে প্রত্যাশামতো খেলতে পারেননি মেসি। শেষ বাঁশি বাজার পর চোখের জলে মাঠ ছেড়েছিলেন।
SI CAPITÁN! Messi x2 😎💪 pic.twitter.com/ssqChmttZL
— Inter Miami CF (@InterMiamiCF) August 6, 2026
বিশ্বকাপের হতাশার মধ্যেও মানবিকতার নজির গড়েছেন মেসি। যে স্পেনের কাছে ফাইনালে হেরেছেন, সেই দেশের সিয়েরা ওয়েস্তে প্রদেশে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিধ্বস্ত হয়ে যাওয়া স্প্যানিশ এলাকার জন্য ৮০ হাজার ইউরো দান করেছেন আর্জেন্টাইন তারকা। দাবানলে প্রায় ৭৫ হাজার একর জমি পুড়ে গিয়েছে, বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। মাদ্রিদের আঞ্চলিক প্রধান ইসাবেল দিয়াজ আয়ুসো মেসির এই আর্থিক সহায়তার কথা জানিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শুধু নির্মাণ নয়, দীর্ঘস্থায়ী পরিকাঠামো গড়তে বার্জার হাউসে বিশেষ কর্মশালা
-
জাপানের বিরুদ্ধে হোঁচট ভারতের, শেষ বলে গিয়ে অতিকষ্টে ম্যাচ জিতলেন শ্রেয়সরা
-
ওজন বৃদ্ধিতে লাগাতার কটাক্ষ ক্যাটরিনাকে, রিচার হুঁশিয়ারি, ‘মায়েদের নিয়ে মজা করলে…,’
-
সব মামলাই প্রত্যাহার, হাই কোর্টে জানাল রাজ্য, ভোটের আগে জেলমুক্ত হবেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী?
-
বিলাসবহুল বাড়িতে স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! খুন নাকি অন্য কিছু? আটক তৃণমূল নেতা