Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Ajinkya Rahane

গম্ভীর-আগরকরের জন্যই অবসর? সিনিয়রদের অসম্মানে টেস্টে অধঃপতন, বিস্ফোরক রাহানে

নীরবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে এতদিন চুপ থাকলেও অবসর নিয়ে এবার মুখ খুললেন অজিঙ্ক রাহানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৯:৪৬

options
link
গম্ভীর-আগরকরের জন্যই অবসর? সিনিয়রদের অসম্মানে টেস্টে অধঃপতন, বিস্ফোরক রাহানে zoom
গৌতম গম্ভীর, অজিঙ্ক রাহানে, অজিত আগরকর। ফাইল ছবি।
Advertisement

নীরবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে এতদিন চুপ থাকলেও অবসর নিয়ে এবার মুখ খুললেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। সরাসরি নাম না করলেও, তাঁর মন্তব্যেই স্পষ্ট, টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকরের নীতিতেই অবহেলিত হয়েছেন সিনিয়র ক্রিকেটারেরা। সেই কারণেই টেস্ট ক্রিকেটে ভারতের অধঃপতন শুরু হয়েছে বলে দাবি প্রাক্তন মিডল অর্ডার ব্যাটারের।

সম্প্রতি এক পডকাস্টে রাহানে বলেন, “আমার এখনও মনে হয় টেস্ট দলে ৭-৮ জন সিনিয়র ক্রিকেটার থাকা জরুরি। ২-৩ জন তরুণ ক্রিকেটার হলেই চলবে। কিন্তু গত কয়েক বছরে আমরা তার উলটো ছবি দেখেছি। বেশির ভাগ ক্রিকেটারই তরুণ। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার কোনও বিকল্প নেই।” গম্ভীর ও আগরকর দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে তরুণদের প্রাধান্য বেড়েছে। সেই সময়েই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আচমকা বিদায় নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন সুযোগ পাননি চেতেশ্বর পূজারা। মহম্মদ শামিকেও আর ভবিষ্যতের পরিকল্পনায় দেখা যাচ্ছে না। সুযোগের অপেক্ষায় থেকেও শেষ পর্যন্ত অবসর নিয়েছেন রাহানে। তাঁর মন্তব্যে তাই অনেকেই বর্তমান টিম ম্যানেজমেন্টের প্রতি অসন্তোষেরই প্রতিফলন দেখছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাহানের মতে, অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব কমানোর ফল মাঠেও মিলেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার, অস্ট্রেলিয়া সফরে পরাজয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়া– সবই গম্ভীরদের হঠকারী সিদ্ধান্তের প্রভাব। অন্য দেশগুলির উদাহরণ টেনে রাহানে বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে দেখুন। টেস্ট ও ওয়ানডে দলে অভিজ্ঞ ক্রিকেটারদের ওরা ভরসা করে। তার ফলও পায়। আমরা তা করিনি। বিশেষ করে গত দু-তিন বছরে। সিনিয়র ক্রিকেটারদের সম্মান করুন। ওরা সেই সম্মানের যোগ্য।”

বর্তমান ভারতীয় দলে প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা ও চরিত্রেরও অভাব দেখছেন রাহানে। তাঁর কথায়, “ঘরে বসে একের পর এক সিরিজে ভারতের হার দেখতে দেখতে হতাশ হয়ে গিয়েছি। আমার মনে হয়, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে চরিত্রের প্রয়োজন। মানসিক শক্তি ও দৃঢ়তার প্রয়োজন। সেটা এই দলে নেই। আমি আলাদা করে কারও নাম করতে চাই না। কিন্তু এর দায় তো কাউকে নিতেই হবে।” রাহানে কারও নাম করে আক্রমণ করেননি। কিন্তু তাঁর বক্তব্যে পরিষ্কার, ভারতের টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার মূল্য কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তিনি ব্যর্থতার অন্যতম কারণ বলেই মনে করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.