সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাটা ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যে মাঝেমধ্যে শোনা যায়। খেলার ধরন দৃষ্টিনন্দন। এমন ক্রিকেটারদের অনেকেই বলে থাকেন ‘গোট’। বাংলায় মানে ‘গোট’ (GOAT)—’গ্রেটেস্ট অব অলটাইম’। তেমনই ফুটবলের ক্ষেত্রে তেমনই একজন নাম হলেন লিওনেল মেসি (Lionel Messi)। সর্বকালের অন্যতম সেরা তো বটেই, তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ফুটবলারের পায়ের বুট নিয়ে আগ্রহ না জাগাটাই বরং অস্বাভাবিক। পেশাদার ফুটবলে ১০৩৮ ম্যাচে ৮১৮ গোল করা একজন ফুটবলার। এই মেসি কী বুট পরেন, মডেল কী—এসব নিয়ে তাই তুমুল আগ্রহ আছে সমর্থকদের মধ্যে। তাঁদের জন্য সুখবর, ২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup 2026) বাছাইপর্বে নতুন বুট পরে মাঠে নামবেন মেসি। যেখানে রয়েছে ছাগলের মুখ। তবে মেসি কিন্তু এরই মধ্যে এই বুট পড়ে একবার ‘মহড়া’ দিয়ে ফেলেছেন। ১৬ আগস্ট এক্স ক্রেজিফাস্ট বুট পরে লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন মেসি।
[আরও পড়ুন: ‘মেসির সঙ্গে লড়াই শেষ’, শ্রেষ্ঠত্বের বিতর্কে অবসান ঘটালেন স্বয়ং রোনাল্ডো]
Lionel Messi’s new boots have a 🐐 on them 🔥
Advertisement(via Adidas Football) pic.twitter.com/24x676N43M
— ESPN FC (@ESPNFC) September 5, 2023
[আরও পড়ুন: ফের একবার বৃষ্টিতে ধুয়ে যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দপ্তর]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও
-
স্কুলের শ্রেণিকক্ষ, অফিসের বাইরে ছড়িয়ে ছিটিয়ে মহিলাদের অন্তর্বাস!
-
বিশ্বকাপের এক ম্যাচ পরই ছাঁটাই, লজ্জার নজির গড়ে কপাল পুড়ল কোন দেশের কোচের?
-
১১ ঘণ্টা ম্যারাথন জেরা, ইডি দপ্তর থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
-
এআই পৃথিবীতে সেকেলে শিক্ষানীতি বদলে ফেলছে চিন, কোথায় দাঁড়িয়ে ভারত?