জীবনের নতুন ইনিংস শুরু করলেন মোহনবাগান তারকা দীপক টাংরি। দীর্ঘদিনের সঙ্গী শিবানী দুগ্গলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। সোশাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সবুজ-মেরুন সমর্থকরা।
২০২৪ সালের জুন মাসে শিবানীর সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আনেন দীপক। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ ছিল। অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল। নতুন মরশুম শুরুর আগেই বিয়ে সেরে ফেললেন মোহনবাগানের মিডফিল্ডার। মাসখানেক আগে শিবানীর সঙ্গে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন দীপক টাংরি। সেই ভিডিও পোস্ট করে টাংরি লেখেন, ‘আমরা সবাই এই সময়ের যাত্রী। পথিক মাত্র। এখানে আমরা কেবলই শিখি। বিকশিত হই। একে অপরকে ভালোবাসতে শিখি।’ এহেন টাংরি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শনিবার।
আরও পড়ুন:
View this post on Instagram
নববধূ শিবানীর সাজ বিশেষ নজর কেড়ে নেয়। রাস্ট অরেঞ্জ ও সোনালি রঙের লেহেঙ্গা পরেছিলেন তিনি। তাতে ছিল সোনালি জরির সূক্ষ্ম কাজ। দু’টি ওড়না ব্যবহার করেছিলেন তিনি। একটি মাথায় পাঞ্জাবি কনের স্টাইলে পরেছিলেন। সোনালি এমব্রয়ডারি ও রঙিন ফুলের নকশা ছিল আকর্ষণীয়। আরও একটি ওড়না ঘোমটা হিসাবে ব্যবহার করেন। সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় শিবানী। ফ্যাশন কন্টেন্টের জন্য পরিচিত।
গয়নার মধ্যে কুন্দন চোকার, সবুজ মুক্তোর মাংটিকা, কানের দুল, নাকছাবি, কমলা রঙের চুড়ি পরেছিলেন শিবানী। কপালে ছোট টিপ, হাতে মেহেন্দি, বাদামি রঙের লিপস্টিক দীপকপত্নীর সাজকে অন্য মাত্রা দেয়। দীপকের বরবেশও নজর কাড়ে। পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি। তাতেও সোনালি সুতোর কাজ। রাজার মতো লাগছিল তাঁকে। কনের পোশাকের সঙ্গে ‘জুড়ি’ দারুণ মানিয়েছিল। উল্লেখ্য, গত মরশুমে সুপার কাপে মোহনবাগানের অধিনায়ক হয়েছিলেন দীপক টাংরি। সেই সময় তিনি জানিয়েছিলেন, সবুজ-মেরুনের অ্যাকাডেমিতে খেলার সময় থেকেই স্বপ্ন দেখতেন মোহনবাগানের অধিনায়ক হওয়ার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?