Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোষিত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিপক্ষ কে?

কোথায় বসবে শেষ আটের আসর? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৩, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৩, ১৬:৪৪

options
link
ঘোষিত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিপক্ষ কে? zoom
Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা করে দিল ডুরান্ড কমিটি। সূচি অনুযায়ী, ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। সেদিন নর্থ-ইস্ট ইউনাইটেড ও আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের খেলা। পরের দিন অর্থাৎ ২৫ আগস্ট ইস্টবেঙ্গলের (East Bengal) মুখোমুখি গোকুলাম। ২৬ তারিখ এফসি গোয়া ও চেন্নাইয়িনের ম্যাচ। ২৭ আগস্ট মোহনবাগানের মুখোমুখি মুম্বই সিটি। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। বাকি দু’টি কোয়ার্টার ফাইনাল হবে গুয়াহাটিতে।  
গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে ছিল। লাল-হলুদ গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে। অন্য দিকে মোহনবাগান সেরা দ্বিতীয় দল হিসেবে নক আউটে প্রবেশ করেছে। শেষ আটেই কি আরও একটা ডার্বির সম্ভাবনা রয়েছে, এমন প্রশ্নও উঠেছিল। অবশেষে সব জল্পনার অবসান। কোয়ার্টার ফাইনালে অন্তত মুখোমুখি হচ্ছে না ইস্টবেঙ্গল ও মোহনবাগান। 
 
এদিকে একযোগে তিনটি টুর্নামেন্টে খেলছে মোহনবাগান। কলকাতা লিগ, ডুরান্ড কাপের পাশাপাশি এএফসি কাপ। কাজটা খুবই কঠিন জুয়ান ফেরান্দোর জন্য। এএফসি কাপে বাংলাদেশের দল ঢাকা আবাহনীর বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে ফেরান্দো জানিয়েছিলেন, তিনটি টুর্নামেন্টে একসঙ্গে খেলা খুবই কঠিন। তার উপরে মরশুম সবে শুরু। এএফসি কাপে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচের পরে ডুরান্ড কাপ নিয়ে চিন্তাভাবনা করতে বসবেন মোহনবাগান কোচ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.