সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিকের খারাপ পারফরম্যান্স অতীত। বর্তমানে ISL-এ টানা সাত ম্যাচ অপরাজিত এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লিগ টেবিলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধেও সেই ধারা অব্যাহত রাখতে চায় লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের আগের দিন ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে সেকথাই জানালেন দলের সহকারী কোচ রেনেডি সিং।
বৃহস্পতিবার রেনেডি স্পষ্ট জানালেন, গত সাত ম্যাচের পারফরম্যান্সই মুম্বই ম্যাচেও ধরে রাখতে চায় এসসি ইস্টবেঙ্গল। তাঁর কথায়, “মুম্বই খুবই ভাল দল কিন্তু আমাদের নিজেদের উপর ফোকাস করতে হবে। গত সাত ম্যাচে ছেলেরা খুবই দুরন্ত পারফর্ম করেছে। প্রথম চার ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি। তবে কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর থেকে ঘুরে দাঁড়িয়েছে দল। ছেলেরা দুরন্ত খেলেছে।”
[আরও পড়ুন: কন্যাসন্তান জন্মের পর প্রথমবার ক্যামেরার সামনে বিরুষ্কা, কী জানালেন পাপারাজ্জিদের?]
প্রথম লেগে এই মুম্বইয়ের কাছেই ৩-০ গোলে হেরেছিল এসসি ইস্টবেঙ্গল। তবে সেই হার ভুলে এবার পালটা লড়াই দিতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড, সেকথাও জানাতে ভুললেন না রেনেডি। তিনি বলেন, “আমরা জানতাম প্রথম দিকে আমাদের পারফরম্যান্স খারাপ হবে। কারণ টুর্নামেন্টে আমরাই সবচেয়ে দেরিতে প্রবেশ করেছিলাম। তখন আমাদের প্রস্তুতিও তেমন ছিল না। তাছাড়া ম্যাচটি দেখলেই বুঝতে পারবেন, আমরা কিন্তু খুব খারাপ খেলিনি। কিন্তু রক্ষণে ফক্সের মতো খেলোয়াড়কে শুরুতেই হারানোয় আমাদের লড়াই অনেকটাই কঠিন হয়ে পড়েছিল। তবে গত সাত ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে মুম্বইয়ের বিরুদ্ধেও আমরা ভাল খেলব।”
তবে গত ম্যাচেও রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল লাল-হলুদ শিবির। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রেনেডির জবাব, “রেফারিদের প্রতি সম্মান জানিয়েই বলছি, খারাপ রেফারিং এবার সব দলকেই ভুগিয়েছে। আমার মনে হয়, রেফারিং আরও ভাল হওয়া উচিত। মরশুমে তিনটে ম্যাচে আমাদের দশজনে খেলতে হয়েছে। মানুষও বুঝতে পারছে রেফারিংয়ের মান আরও বাড়া উচিত।”
[আরও পড়ুন: বাধা করোনা, অজি বধের পর দেশে ফিরেও নায়কোচিত সংবর্ধনা পেল না টিম ইন্ডিয়া]
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি