সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের ছেলে ঘরে ফিরল। ঐতিহাসিক সংযুক্তির পরই আইএসএলে ভাল করার লক্ষ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে এটিকে-মোহনবাগান (ATK Mohun Bagan)। রয় কৃষ্ণ, প্রবীর দাস, প্রীতম কোটাল, এডু গার্সিয়া, শেখ সাহিলের পর এবার প্রাক্তনী শুভাশিস বোসের সঙ্গে চুক্তি সেরে ফেলল ক্লাব। পাঁচ বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে সই করলেন জাতীয় দলে খেলা তরুণ ডিফেন্ডার শুভাশিস (Subhashis Bose)।
এক সময় সবুজ-মেরুন জার্সিতে প্রতিপক্ষ দলের বহু আক্রমণকে প্রতিহত করেছেন শুভাশিস। ২০১৭ সালে মোহনবাগানের হয়ে খেলেন তিনি। তারপর চলে যান বেঙ্গালুরু এফসিতে খেলতে। সেখান থেকে দু’বছরের জন্য মুম্বই সিটি এফসি-তে যোগ দেন এই শুভাশিস। দিনকয়েক আগেই মুম্বই সিটি এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শুভাশিস। তারপর পুরনো ক্লাবেই আবার ফিরলেন তিনি। এটিকে-মোহনবাগানে যোগ দিয়ে তিনি বলেছেন, “নিজের শহরে ফিরতে পেরে খুশি আমি। নিজের সেরাটা দিয়ে এটিকে-মোহনবাগানকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।”
ঘরের ছেলে ঘরে ফিরলো 🤩@subhasis_bose15 penned down a long term deal with ATK Mohun Bagan FC that will keep him in the City of Joy till 2️⃣0️⃣2️⃣5️⃣. 🖋🤝#ATKMohunBagan#IndianFootball #IndianSuperLeague pic.twitter.com/px2dravuml
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) August 13, 2020
[আরও পড়ুন: ISL নয়, শেষপর্যন্ত আই লিগের ১২ দলের তালিকায় ঠাঁই হল ইস্টবেঙ্গলের]
এদিকে, করোনা আবহে কবে শুরু হবে আগামী মরসুমের ISL! তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সম্ভবত শুরু হতে পারে ২০২০-২১ মরসুমের আইএসএল। তবে তার আগে নিজেদের দল বেশ ভালই গুছিয়ে নিচ্ছে এটিকে-মোহনবাগান।
সর্বশেষ খবর
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু