Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
AIFF

নির্বাচন করতেই হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৫, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৫, ১৯:১৮

options
link
নির্বাচন করতেই হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট zoom
Advertisement

দুলাল দে: ভারতীয় ফুটবল ফেডারেশনে বেজে গেল ভোটের দামামা। এদিন, বুধবার সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন করতেই হবে। বিচারপতি পিএস নরসিংহ এবং জয়মাল্য বাগচী এদিন শুনানি শেষে এ কথা জানিয়েছেন।

কীভাবে নির্বাচন হবে, তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। এই সময়ে কোনও নতুন সিদ্ধান্ত নিতে পারবে না কল‍্যাণ চৌবের কমিটি। এমনকী এফএসডিএলের সঙ্গেও চুক্তি নিয়ে কোনও মিটিং করতে পারবে না তারা। সব কিছু করবে নির্বাচনে জিতে আসা নতুন কমিটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছর ২৫ মার্চ শুরু হয়েছিল এই শুনানি। স্টেকহোল্ডারদের সঙ্গে এই শুনানিতে অংশ নেয় স্টেট অ্যাসোসিয়েশন, এফএসডিএল, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। দীর্ঘ ১১ ঘণ্টা ধরে শুনানি চলে। বুধবার সওয়াল-জবাব শেষ হয়েছে শীর্ষ আদালতে। তবে আপাতত রায় সংরক্ষিত রেখেছেন দুই বিচারপতি।

শুনানি চলাকালীন বিশেষ পরামর্শদাতা গোপাল শঙ্করনারায়ণ বক্তব্য রাখেন ফেডারেশন এবং এফএসডিএলের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। কিন্তু আদালত সেখানে জোর দিয়ে বলে, বর্তমানে অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্বে রয়েছে। তাই নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কল্যাণ চৌবের কমিটি কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এখন দেখার, নির্বাচনের দিনক্ষণ কবে ঠিক হয়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.