Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

অক্ষর প্যাটেলের চোট, অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন জাদেজা

যদিও স্থান পাননি প্রথম একাদশে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০১৭, ১৪:৪২

options
link
অক্ষর প্যাটেলের চোট, অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন জাদেজা zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে দুর্দান্ত খেলার পর, ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন। এমনকী অস্ট্রেলিয়া সফরের প্রথম তিনটি ওয়ানডেতেও তাঁকে দলে রাখা হয়নি। হঠাৎই এভাবে বাদ পড়ায় বিরক্তি প্রকাশ করে একটি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পরে যদিও বিতর্কে এড়াতে মুছে ফেলেন সেটি। তবুও কেন রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়নি, বিভিন্ন মহলে উঠেছিল প্রশ্ন। শুধু জাদেজা নন, বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই নিয়েও কয়েকজন প্রশ্ন তুলেছিলেন। তবে এসবের মধ্যেই কিছুটা আকস্মিকভাবে ভারতীয় দলে সুযোগ পেয়ে গেলেন জাদেজা। অক্ষর প্যাটেলের চোট থাকায় ভারতীয় দলে ডাক পেলেন তিনি।

[জানেন, কেন প্রত্যেক ম্যাচ জেতার পর একটি উইকেট সংগ্রহে রাখেন ধোনি?]

ম্যাচের আগের দিন অনুশীলনে আচমকাই বাঁ পায়ে চোট পান অক্ষর প্যাটেল। এরপরই তাঁকে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা। শেষপর্যন্ত অক্ষরের পরিবর্তে দলে ডেকে নেওয়া হল রবীন্দ্র জাদেজাকে। তবে দলে সুযোগ পেলেও প্রথম একাদশে স্থান পাননি জাদেজা। তাঁকে বাইরে রেখেই গঠন করা হয় দল। স্পিনার হিসেবে সুযোগ পান যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কোরিয়া ওপেন সুপার সিরিজেও অপ্রতিরোধ্য সিন্ধু, হারালেন ওকুহারাকে]

এদিকে, ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। কিন্তু বিরাটের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেন নাথান কুলটার নাইল। অস্ট্রেলিয় এই পেসার শুরুতেই তিন উইকেট তুলে নেন ভারতের। প্রথমে রাহানে(৫) এবং পরে একই ওভারে ভারত অধিনায়ক বিরাট কোহলি(০) এবং মনীশ পাণ্ডেকে(০) প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর আরেক ওপেনার রোহিত শর্মা এবং কেদার যাদব ইনিংসের হাল ধরেন। কিন্তু রোহিত(২৮) এবং কেদার(৪০) আউট হতে ফের চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। তবে এই সময় দলকে বাঁচাতে আসরে নামেন মহেন্দ্র সি ধোনি (৭৯) এবং হার্দিক পাণ্ডিয়া (৮৩)। শেষদিকে ধোনিকে যোগ্য সঙ্গত দেন ভুবনেশ্বর কুমার। তাঁর সংগ্রহ ৩০ বলে ৩২ রান। শেষদিকে এই দু’জনের ব্যাটে ভর করেই যা একসময় অসম্ভব লাগছিল সেই ২৮০ রানের গণ্ডি পেরোয় ভারতীয় দল।

[যুবরাজ ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, এমনটাই মত প্রাক্তন জাতীয় নির্বাচকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.