সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে শ্রীজেশ অ্যান্ড কোম্পানি৷ এবার দেশবাসীকে গর্বিত করল ভারতীয় মহিলা হকি দল৷ চিনকে মাটি ধরিয়ে শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিলেন দীপিকা ঠাকুররা৷
সিঙ্গাপুরে চলতি টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্বে একমাত্র চিনের কাছেই হারতে হয়েছিল ভারতকে৷ ২-৩ গোলে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন নেইল হাউগুডের মেয়েরা৷ কোচ নেইল প্রথম থেকেই মেয়েদের সতর্ক করেছিলেন, চিনের বিরুদ্ধে রক্ষণকে দীর্ঘক্ষণ ধরে রাখতে হবে৷ কোনও ছোটখাটো ভুল করলেই মুশকিল৷ কাউন্টার অ্যাটাকেও চিন যখন তখন বাজিমাত করতে পারে৷ কোচের নির্দেশ মাথায় রেখেই এদিন মাঠে নেমেছিলেন দীপিকারা৷ কোচকে হতাশ করেননি৷
এদিন শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রেখেছিল ভারত৷ দলে কোনও ড্র্যাগ ফ্লিকার নেই৷ তবে তা জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি৷ ১৩ মিনিটে পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দীপ গ্রেস এক্কার গোলে এগিয়ে যায় ভারত৷ জংয়ের গোলে সমতায় ফেরে চিন৷ আত্মবিশ্বাসী ভারতকে অবশ্য দমানো সহজ ছিল না৷ ভারতের শেষ গোলটিও পেনাল্টি কর্নার থেকে৷ চিনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন দীপিকা ঠাকুর৷ প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে উচ্ছ্বসিত মহিলা হকি দল৷ ২০১৩ সালে রানার্স-আপ হয়েছিল ‘উইমেন ইন ব্লু৷’
সর্বশেষ খবর
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর
-
‘ইন্ডিয়া’র ইলিশ খাব না! ভারত থেকে রুপোলি শস্য আমদানি নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার
-
অভিষেকের রোষানলে বরখাস্ত! পুলিশের সেই গাড়িচালকের চাকরি ফেরাল হাই কোর্ট
-
রাত পেরলেই সোনাজয়ের হাতছানি, আশায়-স্বপ্নভঙ্গে কাটল এশিয়াডে ভারতের চতুর্থ দিন
-
‘যুদ্ধে মাথা নোয়াব না’, রাষ্ট্রসংঘের ভরা মঞ্চে ‘সন্ত্রাসবাদী’ আমেরিকাকে চ্যালেঞ্জ ইরানের