দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে মেগা যোগ কার্নিভালের আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি-সহ আরও অনেকে। এই প্রথমবার কলকাতায় যোগ দিবস পালন করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে রবিবার গোটা দেশের মতোই হাওড়ায় নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলার ক্রিকেট দলের কোচ ও ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
এই বিষয়ে আরও খবর
প্রতি বছরের মতো এবারও অ্যাকাডেমির ক্রিকেট শিক্ষার্থীদের নিয়ে তিনি যোগাভ্যাসে অংশ নেন। বিভিন্ন আসনও করেন। যোগের গুরুত্ব তুলে ধরে লক্ষ্মীরতন বলেন, “এটা এক দিনের ব্যাপার নয়। সুস্থ ও সুষম জীবনযাপনের জন্য প্রতিদিনই যোগাভ্যাস করা উচিত। আমাদের অ্যাকাডেমিতে প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। ভারতের প্রাচীন যোগব্যায়ামকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।”
লক্ষ্মী আরও জানান, ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখতে যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে যোগচর্চার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয় অ্যাকাডেমিতে। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক যোগ দিবস পালন হয়। সেখানে অনুষ্ঠিত হয় যোগাভ্যাস কর্মসূচি। যার পুরোভাগে ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিএবি-র সদস্য, আধিকারিক ও বিভিন্ন বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা। সেখানে যোগ দেন লক্ষ্মীরতন শুক্লাও।

মোহনবাগান ক্লাবেও পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সচিব সৃঞ্জয় বোস জানান, কলকাতার ময়দানে যোগ দিবস পালনের সেরকম চল নেই। কিন্তু সেটার সূচনা হওয়া প্রয়োজন। সভাপতি দেবাশিস দত্তের মতে, বছরে শুধু একটা দিন নয়, নিয়মিত যোগাভ্যাস করতে হবে। এদিন যোগ দিবস উপলক্ষে মোহনবাগান ক্লাবে বহু কচিকাঁচাদের দেখা গেল যোগাসন করতে। এদিন যোগাসনের শিক্ষক ছিলেন সন্দীপ পাল। যোগ দিবস পালনের মধ্যেই মোহনবাগান ক্লাবের দুই কর্তা মুখ খুললেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন পদক্ষেপ নিয়ে। এছাড়াও ম্যাচের আগে জাতীয় সংগীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়ার নিয়ম প্রস্তাব করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিবস পালন না হলেও রেড রোডের যোগাসনে লাল-হলুদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের
-
প্রবাহ মুখ খুলতেই পালটা আইনি চাল! এবার স্বামীর পাসপোর্ট বাতিলের আর্জি দেবলীনার
-
‘বাংলার ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হবে’, সৌরভ সাক্ষাতের পর সিএবি’র স্বচ্ছতা নিয়ে বার্তা ক্রীড়ামন্ত্রীর
-
‘খতরোঁ কে খিলাড়ি’, রুবিনার সারা শরীরে কিলবিল করছে সাপ, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন!
-
শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট সোমবার, অর্থমন্ত্রীর কাছে কী প্রত্যাশা উত্তরবঙ্গের?



