সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসিকে (Lionel Messi) বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি। মেসি খেলবেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami)। এই খবর প্রকাশিত হওয়ার পরেই উন্মাদনা শুরু হয়ে যায় মার্কিন মুলুকে। একটি দেওয়ালে মেসির ম্যুরাল আঁকা হয়। মেসি আসছেন, তাই ম্যুরালটিতে রং লাগানো হচ্ছে। আর তার তদারকি করছেন স্বয়ং ডেভিড বেকহ্যাম (David Beckham)। প্রাক্তন তারকার জন্যই ইন্টার মায়ামিতে আসা মেসির। ক্লাবের কো-ওনার তিনি।
বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে একটি ক্রেনে করে উপরে উঠে মেসির ম্যুরালে রং লাগাচ্ছেন কয়েকজন। আর তাঁদের কাজ খতিয়ে দেখছেন প্রাক্তন ফুটবল তারকা। স্ত্রী ভিক্টোরিয়া ইংল্যান্ডের প্রাক্তন তারকা প্রসঙ্গে বলেছেন, ”ডেভিড কিন্তু দারুণ কাজ করছে। অল্প কয়েকদিন হয়েছে আমরা মায়ামিতে এসেছি। এসেই ডেভিড কাজে নেমে পড়েছে। কোন কাজটা ও পারে না?”
[আরও পড়ুন: অভিজ্ঞতা সত্ত্বেও রোহিতের অধিনায়কত্ব হতাশাজনক, হিটম্যানকে তোপ গাভাসকরের]
David Beckham getting Miami ready for Messi’s arrival, a new gigantic Messi mural.
pic.twitter.com/nERNgCNLuo— FCB Albiceleste (@FCBAlbiceleste) July 9, 2023
উল্লেখ্য, ২১ জুলাই ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে প্রথম ম্যাচ খেলবেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল। তাদের মিডফিল্ডার এরিক লিরা কিন্তু মেসিকে বেশি গুরুত্ব দিতে নারাজ। ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচটাকেও অন্য আর পাঁচটা ম্যাচের মতোই মনে করছেন এরিক লিরা। মেসির মাঠে নামার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
[আরও পড়ুন: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব ‘বিজেপি কর্মী’র, মানতে না পেরে দল ছাড়লেন নেতা]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ