সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিকের আসরে খবর জোগাড় করতে গিয়ে বিপাকে পড়লেন সাংবাদিকরা৷ তাঁদের বাস পড়ল আক্রমণের মুখে৷ ঘটনায় আহত হয়েছেন তিন সাংবাদিক৷
মঙ্গলবার বাস্কেটবল ভেনু থেকে মূল প্রেস সেন্টারে ফেরার সময় আক্রমণের মুখে পড়ে বাসটি৷ বাসের কাচের জানলা লক্ষ্য করে ভারী কিছু ছোড়া হয় বলে জানা যাচ্ছে৷ যদিও তা গুলি না পাথর তা এখনও স্পষ্ট নয়৷ প্রাণ বাঁচাতে সাংবাদিকরা সিটের নীচে মাথা লোকান৷ কেউ কেউ বাসের মেঝেতে শুয়ে পড়েন৷ আহত হন তিনজন সাংবাদিক৷ বাসে থাকা এক ব্রিটিশ চিত্রসাংবাদিকের মতে, কাচের জানলায় ক্ষত দেখে মনে হচ্ছে বুলেটই ছোড়া হয়েছিল বাস লক্ষ্য করে৷ কোনও সাংবাদিকের কথায়, তিনি গুলির আওয়াজও শুনেছেন৷ যদিও অন্য কোনও কোনও সাংবাদিকের মতে বাইরে থেকে ছোড়া ইট-পাথরেই জানলা ভেঙেছে৷ তবে গুলি পা পাথর যাই হোক, কেন এমন হামলা সে কারণ স্পষ্ট হয়নি৷
পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ তবে এখনও তাঁদের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি৷ শনিবার নিউজিল্যান্ড দলের মিডিয়া সেন্টারের কাছে একটি বুলেট পাওয়া যায়৷ তারপর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে৷ পরপর হামলার ফলে বড় কোনও হানাদারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে৷ ওলিম্পিক যাতে নিরাপদে শেষ হয় তা নিশ্চিত করতে আরও কড়া নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন৷
সর্বশেষ খবর
-
কমিশনের ‘পক্ষপাতিত্ব’ দিয়ে বিজেপির বিপুল জনপ্রিয়তা সংজ্ঞায়িত করা যায় না
-
ফের পাক ষড়যন্ত্র! পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত ২ ‘পাকিস্তানি’
-
ফিরে আসছে ম্যামথ! আবার পৃথিবী কাঁপাবে তুষারযুগের অতিকায় দানব?
-
প্রকাশ্য দিবালোকে হাওড়া স্টেশন কাছ থেকে ব্যবসায়ীকে অপহরণ! গভীর রাতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ধৃত ৭
-
রিও থেকে কলকাতায় ব্রাজিলীয় পরিবার, ‘ভারতও একদিন বিশ্বকাপ খেলবে’, আশাবাদী রোজারিওরা