দিব্যেন্দু মজুমদার, হুগলি: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মেয়েদের সম্মান জানাতে বিশ্ব জু়ড়ে এই দিনটি পালন করা হয়। সোমবার আরও একটি নারী দিবস। আর সেই দিনটিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার সাঁতরাগাছির জগাছা যুব শক্তি ক্লাব। নারী দিবসে নারীদের বিশেষ সম্মান জানাতে আট জন কন্যা গঙ্গা বক্ষে ক্যায়াক চালিয়ে অতিক্রম করতে চলেছেন ১৮০ কিলোমিটার পথ। নবদ্বীপ ঘাট থেকে শুরু হয়েছে এই যাত্রা। যা সোমবার বিশ্ব নারী দিবসে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গিয়ে শেষ হবে।
জানা গিয়েছে, এই ক্যায়াক যাত্রা শুরু হয়েছে গত ৪ মার্চ থেকে। ধাপে ধাপে গোটা পথটি অতিক্রম করে চলেছেন ওই আট কন্যা। তবে ওই আটজন একা নন। তাঁদের সঙ্গে তিনজন পুরুষও রয়েছেন। মোট সাতটি ক্যায়াকে করে তাঁরা যাত্রা শুরু করেছিলেন। গত দু’দিনের যাত্রার পর বর্ধমানের কালনা হয়ে শনিবার সন্ধ্যায় বলাগড়ে এসে পৌঁছান তাঁরা। সেখান থেকে রবিবার রওনা দিয়ে দুপুরে চুঁচুড়া পৌঁছে যান আট কন্যা। এরপর সেখান থেকেই সোমবার বাকি পথটি যাবেন।
[আরও পড়ুন: ইডেনে ম্যাচই নেই KKR-এর, কোন কোন দলের খেলা দেখার সুযোগ পাবেন কলকাতাবাসী?]
এই প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, বর্তমানে নারীরাই মূল শক্তি। কিন্তু এখনকার সমাজে নারীদের অনেকটাই পিছিয়ে রাখা হয়েছে। তাই নারীরা যাতে আগামিদিনে এগিয়ে যেতে পারে এবং দুর্গমকে জয় করতে পারে, সেই বার্তা দিতেই তাঁরা এই অ্যাডভেঞ্চারে সামিল হয়েছেন। নারী দিবসকে সামনে রেখে তাঁদের একটাই বার্তা, নারী শক্তি চালনা করতে হবে নারীদেরই, আর পিছিয়ে রাখা যাবে না নারীদের।
[আরও পড়ুন: কথা রাখলেন স্টেইনম্যান, ভারতে পানীয় জলের সংকট কাটাতে অর্থসাহায্য লাল-হলুদ তারকার]
সর্বশেষ খবর
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন