Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Asian Games 2026

রাস্তাতেই ১০ ঘণ্টা! জ্ঞান হারিয়ে নাম প্রত্যাহারে বাধ্য হলেন এশিয়াডে ইতিহাস গড়া বাঙালি

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ সদস্যের পুত্র। দেশের প্রতিনিধি হিসাবে এশিয়ান গেমসে নেমেছিলেন। কিন্তু স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই এশিয়াড থেকে ফিরতে হল তাঁকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ২০:৪৬

options
link
রাস্তাতেই ১০ ঘণ্টা! জ্ঞান হারিয়ে নাম প্রত্যাহারে বাধ্য হলেন এশিয়াডে ইতিহাস গড়া বাঙালি zoom
ফাইল ছবি
Advertisement

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ সদস্যের পুত্র। দেশের প্রতিনিধি হিসাবে এশিয়ান গেমসে (Asian Games 2026) নেমেছিলেন। কিন্তু প্রতিযোগিতায় নামার আগেই জ্ঞান হারালেন তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে পড়ে যে এশিয়ান গেমস থেকেই নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন বরুণ সান্যাল। শোনা যাচ্ছে, এশিয়াডে যোগ দেওয়ার জন্য জাপানে পৌঁছনো থেকেই বারবার ভোগান্তি পোয়াতে হয়েছে তাঁকে। অন্তত ১০ ঘণ্টা ধরে পথে পথে ঘুরতে হয়েছে।

এবারই এশিয়াডে যোগ হয়েছে মিক্সড মার্শাল আর্ট বা এমএমএ। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করার কথা ছিল বরুণ। এশিয়ান গেমসে সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের প্রাথমিক তালিকায় নাম ছিল না বরুণের। পরে সংযোজিত তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলার সুবাদে এই সুযোগ পেয়েছেন বরুণ। কিন্তু শেষ পর্যন্ত ৭৭ কেজি বিভাগে আর নামা হল না তাঁর। রবিবার লড়াইয়ে নামার আগে সনায় গিয়ে জ্ঞান হারান তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওজনভিত্তিক প্রতিযোগিতায় নামার আগে প্রতিযোগীরা সনায় যান মূলত ওজন নিয়ন্ত্রণে রাখতে। অত্যধিক গরমের দরুণ ঘাম হয় সেই সনায়। কিন্তু সেখানে গিয়েই বরুণ অসুস্থ হয়ে পড়েন। পেশিতে টান ধরে, দেহে জলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায়। রাত একটা নাগাদ সনাতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এক নেপালি অ্যাথলিট দেখতে পেয়ে বরুণকে চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন, বরুণ আনফিট। তাঁকে লড়াইয়ে নামার অনুমতি দেওয়া যাবে না।

বরুণের এই দশার জন্য আবারও আঙুল উঠছে এশিয়াডের আয়োজকদের দিকে। জানা গিয়েছে, এশিয়াডের সিস্টেমে তাঁর নাম রেজিস্টার করাতেই অন্তত ১০ ঘন্টা সময় লেগেছে। একটার পর একটা অফিসে গিয়ে তিনি চেষ্টা করেছেন রেজিস্ট্রেশন করার জন্য। অবশেষে ঘর পেয়ে দেখেন, অন্য দুই অ্যাথলিটের জন্যও ওই একই ঘর বরাদ্দ করা হয়েছে। সেই সমস্যার সমাধান করতেও কয়েকঘণ্টা সময় লাগে। শেষ পর্যন্ত বরুণ যখন সামান্য বিশ্রামের সুযোগ পান, ততক্ষণে শরীর একেবারে অসাড়। ওজন নিয়ন্ত্রণে রেখে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই সনায় গিয়েছিলেন। কিন্তু এতকিছু করেও স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়েই এশিয়াড থেকে ফিরতে হল তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.