Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Sania Mirza

শামিকে বিয়ে করছেন সানিয়া মির্জা? নেটদুনিয়ার জল্পনায় মুখ খুললেন টেনিস সুন্দরীর বাবা

চলতি বছরেই বিবাহবিচ্ছেদ হয়েছে সানিয়ার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৪, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৪, ১৬:২৬

options
link
শামিকে বিয়ে করছেন সানিয়া মির্জা? নেটদুনিয়ার জল্পনায় মুখ খুললেন টেনিস সুন্দরীর বাবা zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামিকে বিয়ে করছেন সানিয়া মির্জা! গত কয়েকদিন ধরে এই জল্পনায় উত্তাল সোশাল মিডিয়া। এমনকি দুই তারকার বিয়ের ছবি পর্যন্ত বানিয়ে ফেলেছেন নেটনাগরিকরা। সবমিলিয়ে নেটদুনিয়ায় জোর চর্চা, তাহলে কি বিয়ের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রীড়াদুনিয়ার দুই তারকার?

কেন আচমকা শুরু হল এমন জল্পনা? আসলে চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়া মির্জার (Sania Mirza)। তার পর পাক-ক্রিকেটার আবার বিয়ে করেছেন। এহেন পরিস্থিতিতে একটি টিভি শোতে গিয়েছিলেন টেনিস সুন্দরী। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, বায়োপিক হলে তাঁর প্রেমিকের চরিত্রে কে অভিনয় করলে তিনি খুশি হবেন? তাঁর উত্তর মন জিতে নিয়েছে দেশের ক্রীড়াভক্তদের। তিনি বলেন, “আগে ভালোবাসার মানুষ তো খুঁজে পাই।” সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সঞ্চালকরা।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্ষমতা ছাড়া ওরা আর কিছুই বোঝে না’, ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরণ স্টিমাচের

এই টিভি শো সম্প্রচারিত হওয়ার পরেই নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়, তাহলে কি বিচ্ছেদের যন্ত্রণা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন সানিয়া? তাঁর মনে বিশেষ কেউ জায়গা করে নিয়েছেন? নেটদুনিয়ার এই জল্পনার মধ্যেই হঠাৎ করে ভেসে ওঠে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। ভারতীয় দলের তারকা পেসারের বৈবাহিক জীবন বিতর্কে ভরা। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। নেটিজেনদের দাবি, তাহলে কি বিবাহবিচ্ছিন্ন দুই তারকা এবার একসঙ্গে পথ চলবেন?

এই জল্পনার পালে হাওয়া লাগিয়েছে নেটিজেনদের কার্যকলাপ। নানা প্রযুক্তি ব্যবহার করে শামি-সানিয়ার বিয়ের ছবি পর্যন্ত বানিয়ে ফেলেছে নেটপাড়া। তবে এই জল্পনাকে নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। তিনি বলেন, “এসব খবরের কোনও সত্যতা নেই। শামির সঙ্গে সানিয়ার কোনওদিন দেখা পর্যন্ত হয়নি।” ফলে জল্পনা হলেও, আপাতত দুই ক্রীড়াতারকার বিয়ের সম্ভাবনাই নেই।

[আরও পড়ুন: লক্ষ্য নকআউট, চোট অগ্রাহ্য করেই আজ নেদারল্যান্ডসের সামনে ‘মাস্কম্যান’ এমবাপে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.