সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে তিনি ছিলেন শুভেচ্ছাদূত৷ দেশে যখন শোভা দে ভারতীয় অ্যাথলিটদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তখন ব্যর্থতা সত্ত্বেও অ্যাথলিটদের লড়াইয়ের পাশেই ছিলেন তিনি৷ সেরকমই আছেন সাফল্যের পাশেও৷ মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর এবার সিন্ধুর হাতে তুলে দেবেন বিএমডব্লিউ৷
হায়দরাবাদের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভি চামুণ্ডেশ্বরানাথ ও তাঁর বন্ধুরা মিলে এই বিএমডব্লিউটি উপহার দেবেন সিন্ধুকে৷ তিনি শচীনের ঘনিষ্ঠ বন্ধুও৷ তাই শচীনের হাত দিয়েই এই উপহার পৌঁছে যাবে সিন্ধুর কাছে৷ প্রসঙ্গত আর এক শাটলার সাইনা নেহওয়াল যখন লন্ডন ওলিম্পিক থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন, তখন তাঁর হাতে বিএমডব্লিউ তুলে দিয়েছিলেন শচীনই৷ অনুর্দ্ধ্ব-১৯ এশিয়ান গেমসে সিন্ধু যখন মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিন্ধু, তখন তাঁর হাতে মারুতিও তুলে দিয়েছিলেন শচীন৷ এবার পালা বিএমডব্লিউ-এর৷
সর্বশেষ খবর
-
রবিবার হচ্ছে না ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি! বড়সড় সিদ্ধান্ত দিল্লি পুলিশের
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?