মাত্র কয়েকদিন আগেই জাতীয় দলের অধিনায়কত্ব খুইয়েছেন, বাদও পড়েছেন স্কোয়াড থেকে। এবার কি মুম্বই ইন্ডিয়ান্সেও একই পরিণতি হবে সূর্যকুমার যাদবের? সোমবার দিনভর এই জল্পনা চলল দেশের ক্রিকেটমহলে। এদিন আচমকাই দেখা যায়, নিজের ইনস্টাগ্রাম থেকে মুম্বই ইন্ডিয়ান্স সংক্রান্ত সমস্ত পোস্ট সরিয়ে দিয়েছেন সূর্য। তারপর থেকেই জোর চর্চা চলছে টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের স্কোয়াড ঘোষণা হয়েছে শনিবার। টি-২০তে অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। নেতৃত্ব হারানোর পাশাপাশি স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়েছে সূর্যকে। আসলে সূর্যর ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। দু’চার ম্যাচ নয়, গত প্রায় দেড় বছর ধরেই রানের খরা ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাটে। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতলেও বারবার প্রশ্ন উঠেছে সূর্যর অফ ফর্ম। আইপিএলেও তাঁর ব্যাটে রান খরা। এ বারের আইপিএলে ১৩ ম্যাচে ২৭০ রান করেছেন সূর্য। ২০.৭৭ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেট।
আরও পড়ুন:
আইপিএল শেষ হতেই যেন সূর্যাস্ত নেমে এসেছে স্কাইয়ের কেরিয়ারে। জাতীয় দলের দরজা তাঁর জন্য চিরকালের জন্য বন্ধ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আইপিএলেও কি চিরবিদায় ঘটে গেল স্কাইয়ের? ইনস্টাগ্রামে মুম্বই সংক্রান্ত সমস্ত পোস্ট উড়িয়ে দিয়েছেন। নিজের দলকে আনফলোও করে দিয়েছেন তিনি। খাতায়-কলমে এখনও মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তাঁকেও আনফলো করে দিয়েছেন সূর্য। তার ফলেই জল্পনা শুরু হয়, তাহলে কি মুম্বই থেকেও স্কাইয়ের বিদায় আসন্ন?
যদিও জাতীয় দল থেকে বাদ পড়ার পর প্রথমবার বাইশ গজে নেমেই দারুণ পারফরম্যান্স সূর্যর। মুম্বইয়ের টি-২০ লিগে ট্রায়াম্ফ নাইটস নর্থ ইস্ট মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। মাত্র ৩৬ বলে ৭২ রানের ইনিংস আসে সূর্যর ব্যাট থেকে। ১৩টি বাউন্ডারি এবং ছক্কা মারেন। ম্যাচ জেতানো ইনিংস খেলে সূর্য বলেন, দলের জন্য রান করতে পারাটা সবসময়ই খুব আনন্দের। সেটা কি জাতীয় নির্বাচকদের জন্য বিশেষ বার্তা?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লোকসভায় ‘অপারেশন লোটাসের’ নেপথ্যে কে? নাম সামনে আনলেন ‘বিদ্রোহী’ কাকলি
-
দুবাইতে ভয়ংকর দুর্ঘটনা! মিনিবাস-ট্রাকের সংঘর্ষে মৃত্যু বহু ভারতীয়র
-
গুজরাটে ‘ভুতুড়ে’ বুলডোজারে গুঁড়িয়ে গেল ১০০ বাড়ি! পুরসভা বলল, ‘আমরা জানিই না’
-
পরপর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলের বেদখল দমদম উত্তর পুরসভা
-
শপিংমল-পার্কে ঘুরছে বুনো ভাল্লুক! আতঙ্কে স্তব্ধ শহর, বন্ধ ১০০ স্কুল, দিশেহারা প্রশাসন