সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানালেন ক্রিকেট তারকা বিরাট কোহলি৷ দীপাবলি উপলক্ষে সম্প্রতি তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন৷ সেই ভিডিওটিতেই ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের হার্ট থ্রব৷
ভিডিওটিতে তিনি বলেছেন, “দীপাবলি উপলক্ষে সেনা জওয়ানদের শুভেচ্ছা জানাই৷ বাড়ি থেকে দূরে থাকা সহজ নয়৷ কিন্তু দেশের জন্য আপনারা যে কাজ করছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ একথা জানবেন আমার ভাইয়েরা, আমি এবং গোটা দেশ সব সময় আপনাদের সঙ্গে আছি৷”
দীপাবলির প্রাক্কালে বিরাটের এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ৷ সাম্প্রতিক সময়ে ভারত-পাক সম্পর্ক যে খাতে এগোচ্ছে, তাতে ইতিমধ্যেই দু’দেশের শিল্প এবং বিনোদন ক্ষেত্রে এর প্রভাব পরেছে৷ এবার ভারত-পাক সম্পর্ক ক্রীড়াজগতেও কোনও প্রভাব ফেলবে কিনা এখন সেটাই দেখার অপেক্ষা৷
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি