অর্ণব আইচ: ফের ক্রিকেট মাঠে প্রাণহানি৷ আবারও প্রাণ গেল তরুণ ক্রিকেটারের৷ তাও খাস কলকাতায়৷ অনুশীলন সেরে ক্লাব তাঁবুতে ফেরার সময় প্রাণ গেল ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেটার দেবব্রত পালের৷
[এশিয়া কাপে ইতিহাস, ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশ]
আজ দুপুরে অন্যদিনের মত রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশলীন করছিলেন দেবব্রত-সহ অন্যান্য ক্রিকেটাররা৷ প্রশিক্ষকের দাবি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের অনুশীলন শুরু হওয়ার পরপরই বৃষ্টি নামে আকাশে৷ সকলে হুড়োহুড়ি করে ক্লাব তাঁবুর দিকে ফেরার চেষ্টা করেন৷ সকলের পিছনে আসছিলেন কলেজ পড়ুয়া দেবব্রত৷ হঠাৎ বজ্রপাতের প্রবল শব্দ হয়৷ মাটিতে লুটিয়ে পড়েন দেবব্রত৷ প্রাথমিকভাবে তাঁর শুশ্রুষার চেষ্টা করা হয় ঘটনাস্থলেই৷ কিন্তু তাতে কোনও ফল না মেলায় দ্রুত পার্শ্ববর্তী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নিয়ে যাওয়া হয় ওই তরুণ ক্রিকেটারকে৷ সেখানেই দেবব্রতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের অনুমান ঠিক পৌনে ২টো নাগাদ মৃত্যু হয় দেবব্রতর৷
[শচীনের উদ্যোগে স্কুলে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলো, বরাদ্দ ১,১০০ কোটি]
দেবব্রত হুগলির শ্রীরামপুরের ভট্টাচার্য লেনের বাসিন্দা৷ বিকম তৃতীয় বর্ষের ছাত্র তিনি৷ বেশ কিছুদিন ধরেই ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণ নিতেন৷ সেইমত রবিবারও আসেন অনুশীলনে৷ কিন্তু সেখানেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা৷ খবর পাওয়ামাত্র শোকে ভেঙে পড়েন তাঁর বাবা দীপক কুমার পাল৷ গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া৷ ঘটনার পর থেকে শোকের আবহে গোটা ক্লাব চত্বরও৷ সতীর্থরা জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে বেশ প্রতিভাবান ছিলেন দেবব্রত৷
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ