সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলাপি বলই কি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ? এ নিয়ে এখনও নানা মুনির নানা মত৷ তবে আন্তর্জাতিক ক্রিকেটে গোলাপি বলের ব্যবহারের আগে প্রস্তুতি মঞ্চ হিসেবে বিসিসিআই ফের ঘরোয়া ক্রিকেটকে বেছে নিল৷ দেশের মাটিতে প্রথমবার ইডেনে গোলাপি বলে খেলা হয়েছিল সিএবি সুপার লিগ৷ দিন-রাতের সফল টুর্নামেন্টের পরও বিরাটবাহিনীর সঙ্গে গোলাপি বলে খেলতে রাজি হয়নি নিউজিল্যান্ড৷ এবার দলীপ ট্রফিতে ব্যবহার হতে চলেছে গোলাপি বল৷
ঢেলে সাজানো হচ্ছে দলীপ ট্রফিকে৷ দিন-রাতের এই টুর্নামেন্টে থাকছে তিনটে দল৷ ইন্ডিয়া রেড, ইন্ডিয়া গ্রীন ও ইন্ডিয়া ব্লু৷ চমকের এখানেই শেষ নয়৷ দলীপ ট্রফিতে এবার ইন্ডিয়া রেড দলের নেতৃত্ব দেবেন যুবরাজ সিং৷ ব্লু ও গ্রীন দলের অধিনায়ক হলেন গৌতম গম্ভীর ও সুরেশ রায়না৷ তবে এই কারণে ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি ম্যাচ থেকে বাদ পড়েছেন এই তাঁরা৷ আগামী ২৩ আগস্ট গ্রেটার নয়ডা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু টুর্নামেন্ট৷ শুরুতেই মুখোমুখি লাল ও সবুজ দল৷ ২৯ থেকে ১ সেপ্টেম্বর লাল দল নামবে নীল দলের বিরুদ্ধে৷ পরের ম্যাচে নীলের প্রতিপক্ষ সবুজ (৪-৭ সেপ্টেম্বর)৷ ফাইনাল ১০ থেকে ১৪ সেপ্টেম্বর৷ চলতি বছর ঘরের মাটিতে টানা টেস্ট সিরিজ রয়েছে ভারতের৷ তার আগে দলীপ ট্রফিতেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ দিয়ে ঘরের মাটিতে টেস্ট অভিযান শুরু করবেন বিরাট কোহলিরা৷ তারপর ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া৷ আগামী বছর ভারত সফরে আসছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াও৷
সর্বশেষ খবর
-
সিল আঁটা জলের বোতল মানেই সুরক্ষিত নয়! কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়টি
-
‘শুধু বিচ্ছেদ আর প্রতারণা’, ‘পরকীয়া’চর্চা উসকে মামাশ্বশুর গোবিন্দাকে খোঁচা কাশ্মীরার!
-
জ্ঞানেশের ভূয়সী প্রশংসা ট্রাম্পের! কংগ্রেসের খোঁচা ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’
-
সজোরে মুখে বলের আঘাত, আইসিইউতে ভর্তি ভারতীয় আম্পায়ার! আতঙ্কে মাথায় হাত উঠতি ব্যাটারের
-
পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছাড়াই দেদার হোটেল ব্যবসা! তারাপীঠ বিপর্যয়ে এবার গ্রেপ্তার ‘বিদেশিনী’র মালিক