সংবাদ প্রতিদিন ডিজিটাল: সাংবাদিক পরিচয়কে কাজে লাগিয়েই পেশার বাইরে কাজ করেছিলেন তিন চিনা সাংবাদিক৷ এই অভিযোগেই তিন চিনা সাংবাদিককে নিজেদের দেশে ফেরত পাঠাল ভারত৷
দিল্লি ও মুম্বইতে কর্মরত ছিলেন ওই তিন সাংবাদিক৷ গোপন সংস্থা মারফত তাঁদের উপর নজরদারি চালিয়ে দেখা যায়, পেশার বাইরেও নানারকম কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকী গত জানুয়ারিতে তাঁদের ভিসার মেয়াদ ফুরোলেও, তা নবীকরণ করা হয়নি৷ অথচ ভারতে থেকে কাজ করে যাচ্ছেন তাঁরা৷ এক্তিয়ার বহির্ভুত কাজ করার অভিযোগেই তাঁদের এদেশে থাকার অনুমতি দিল না ভারত৷
তিন সাংবাদিককে ফেরানোর প্রসঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য উড়িয়ে দিচ্ছে না বিভিন্ন মহল৷ এনএসজি প্রসঙ্গে চিন যেভাবে ভারত বিরোধিতা করেছে, তার প্রত্যুত্তরেই এ পদক্ষেপ কি না তা নিয়েও প্রশ্ন উঠছে৷ তবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুই দেশের সম্পর্কের সঙ্গে তিন সাংবাদিককে বরখাস্ত করার কোনও সম্পর্ক নেই৷ অননুমোদিত কাজ করার জন্যই তাঁদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ চিন চাইলে তাঁদের পরিবর্তে অন্য সাংবাদিককে ভারতে নিয়োগ করতে পারে৷
সর্বশেষ খবর
-
শ্রেয়স-স্মৃতিদের জন্য পাঁচতারা হোটেল নয়! এশিয়াড নিয়ে খারিজ বোর্ডের বাড়তি সুবিধার আবেদন
-
আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! তদন্ত কমিটির রিপোর্টের পরেই মালদহ মেডিক্যাল কলেজের সুপারকে সরাল স্বাস্থ্যদপ্তর
-
চৈতন্য মহাপ্রভুর প্রেমবাণী সুদূর পাশ্চাত্যে, শ্রীল প্রভুপাদের হাত ধরে গোটা বিশ্বে আজ কৃষ্ণভক্তির প্লাবন
-
লাহুলে রাজমার ৪ হাজার জার্মপ্লাজম নিয়ে গবেষণা, উন্নত জাত তৈরির উদ্যোগ
-
প্যান্ডেলের বাঁশেও ডেঙ্গুর লার্ভা! পুজো কমিটিগুলিকে ‘সাবধান’ করল জেলা স্বাস্থ্য দপ্তর