গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলীর সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোম্যান্সের মিশেলে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ‘ভূত বাংলা’। আগামী ১৭ এপ্রিল দর্শকের দরবারে নয়া অবাতের হাজির হবেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত আক্কি। তার মাঝেই একটি রিয়্যালিটি শোয়ে স্কুলজীবন নিয়ে সিক্রেট ফাঁস করলেন খোদ অক্ষয়। পর্দায় রোম্যান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো অবতারে ছক্কা হাঁকান খিলাড়ি। একইসঙ্গে কমেডি ঘরনার ছবিতেও জুড়ি মেলা ভার। শুধু পর্দার ওপারেই নয়, কোনও অনুষ্ঠান বা সিনেমার প্রচারেও হাসিঠাট্টায় মজে যান অক্ষয়। এই মুহূর্তে ‘হুইল অফ ফরচুন’-এর সঞ্চালনা করছেন। সেখানেই আক্কির কথা শুনে তাজ্জব বনে গিয়েছেন সকলে। কী এমন বললেন অক্ষয়?
শো চলাকালীন অক্ষয় তাঁর বাল্য বন্ধুদের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেন এবং জানান তিনি ছিলেন স্কুলের ‘ব্যাকবেঞ্চার’। এখানেই শেষ নয় নিজের সম্পর্কে অকপটে বলেন, খুব অতি কষ্টে পরীক্ষায় পাশ করতেন। শোয়ের প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তাঁর বন্ধু জিনেশকে দেখিয়ে বলেন, কিন্ডারগার্টেন অর্থাৎ কেজি থেকে তাঁদের বন্ধুত্ব। এরপর মজা করে নিজের সম্পর্কে আরও একটি সত্যি বলেন, “কেজি থেকে নবম শ্রেনি পর্যন্ত আমরা মোট তিনবার ফেল করেছি।”
আরও পড়ুন:
জিনেশকে আবার জিজ্ঞেস করেন, কেন সে বারবার ফেল করছিল? তখন অক্ষয়ের শৈশবের সঙ্গী মজা করে বলেন, “কারণ আমি তোমাদের সঙ্গেই সময় কাটাতাম।” হাসিঠাট্টার মাঝে হাটে হাঁড়ি ভেঙে দেন অক্ষয়। বাল্যবন্ধুর পুরোনো অভ্যাসের কথা বলতে গিয়ে বলেন, জিনেশ নাকি শুধু মেয়েদের দেখার জন্যই সাইকেল নিয়ে পুরো শহর ঘুরে বেড়াতেন।
View this post on Instagram
দুই বন্ধু এক জায়গায় হলে যে কত কেচ্ছা ফাঁস হয়ে যায় তারই প্রমান মিলল ‘হুইল অফ ফরচুন’-এ। আক্কিকে পালটা চাপে ফেলে জিনেশ দর্শকের দিকে তাকিয়ে মজা করে বলেন, “আমি দেখতাম নাকি ও?” এভাবেই ছেলেবেলার স্মৃতিচারণার মাধ্যমে বেশ জমে উঠেছিল অক্ষয়-জিনেশের খুনসুটি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!